6a8717ff233c7_Gallery_1787238157887
আগস্ট ২০, ২০২৬ রাত ০৮:৩৭ IST

রাঁচির আন্দোলনে বড় জয় চাকরিপ্রার্থীদের! পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিনিধি , রাঁচি - নিয়োগ পরীক্ষা বাতিল নিয়ে বড় ধাক্কা খেল হেমন্ত সোরেন সরকার। ঝাড়খণ্ড সরকারের ২২টি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল হাই কোর্ট। উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দায়ের করা মামলার ভিত্তিতেই এই নির্দেশ। আদালতের পদক্ষেপে আপাতত স্বস্তি পেলেন সফল প্রার্থীরা।

অনিয়মের অভিযোগ ঘিরে সোমবার রাতে পরীক্ষা বাতিলের ঘোষণা করেন হেমন্ত। জেপিএসসি ও জেএসএসসির একাধিক নিয়োগ পরীক্ষা ছিল সেই তালিকায়। একই রাতে সরকারি নির্দেশিকাও প্রকাশিত হয়। মঙ্গলবার থেকেই রাঁচীতে প্রতিবাদে নামেন সফল চাকরিপ্রার্থীরা। তাঁদের তরফে আদালতে মোট চারটি আবেদন জমা পড়ে। ১১তম ও ১৩তম জেপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার সফলরাও ছিলেন আবেদনকারীদের মধ্যে। জেপিএসসি সিজিএল-সহ ফুড সেফটি অফিসার পরীক্ষায় উত্তীর্ণরাও মামলা করেন।

আবেদনকারীদের বক্তব্য, তাঁদের বক্তব্য না শুনেই পরীক্ষা বাতিল করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েক জন চাকরিতে যোগও দিয়েছেন। কেউ কেউ পুরনো কর্মসংস্থান ছেড়ে নতুন পদে এসেছেন। ফলে সরকারি সিদ্ধান্তে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই যুক্তিই আদালতের সামনে তুলে ধরেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্যকে গুরুত্ব দিয়েই আপাতত বাতিলের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই অশান্ত রাঁচী। জেপিএসসি সিজিএল ও জেএসএসসি পরীক্ষাকে ঘিরে বিক্ষোভ চলছিল। এই পরিস্থিতিতে সোমবার হেমন্তকে চিঠি দেন রাহুল গান্ধী। আন্দোলনরত পড়ুয়াদের দাবিকে ন্যায্য বলেছিলেন তিনি। একইসঙ্গে তাঁদের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার পরামর্শ দেন রাহুল। এরপরই সাংবাদিক বৈঠকে পরীক্ষা বাতিলের ঘোষণা করেন হেমন্ত।

মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১৪ সাল থেকে পরীক্ষায় ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। তাঁর ঘোষণার পরেই পালটা আন্দোলনের সিদ্ধান্ত নেন উত্তীর্ণরা। প্রায় ২৫ দিন ধরে রাঁচিতে অবস্থান চলছে। কয়েক জন চাকরিপ্রার্থী এখনও অনশন করছেন। এর আগে দেবেন্দ্রনাথ মাহাতোও অনশন করেছিলেন। সরকারের আশ্বাস পাওয়ার পর তিনি কর্মসূচি প্রত্যাহার করেন। এবার হাই কোর্টের নির্দেশে আন্দোলনের আবহ নতুন মোড় নিল।

আদালতের এই নির্দেশে আপাতত নিয়োগপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে পরীক্ষাগুলির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে। প্রশ্নফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তও চলবে। ফলে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা ঘিরে বিতর্ক এখনই থামছে না।

আরও পড়ুন

আখে ইথানলের টান, চিনিতে দামের ঝাঁঝ! মিষ্টি কিনতে গিয়ে মাথায় হাত আমজনতার
আগস্ট ২০, ২০২৬

আখের জোগান কম, ইথানলের চাহিদা বেশি, উৎসবের আগে চিনির দাম বাড়ায় বাড়ছে আমজনতার চিন্তা

৪ মাসে দিয়েছেন ২২ মৃত্যুদণ্ড! এবার সেই কড়া বিচারকের শাস্তি দিল প্রশাসন
আগস্ট ২০, ২০২৬

ধারাবাহিক মৃত্যুদণ্ড ঘিরে আইনি মহলে উদ্বেগ, কে এই রবি কুমার দিবাকর

বন্দে মাতরমে কাঁচি কেন! ১৯৩৭-এর সিদ্ধান্ত টেনে কংগ্রেসকে মুসলিম তোষণ তোপ শাহর
আগস্ট ২০, ২০২৬

'বন্দে মাতরম' নিয়ে ফের সংঘাত! কংগ্রেসের সিদ্ধান্তে তীব্র আক্রমণ শাহর

বাবু শব্দেই মিলল খুনের ক্লু! ২৭ বার কুপিয়ে প্রিন্সিপালকে হত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র
আগস্ট ২০, ২০২৬

টাকা লুটের ছক থেকে ভয়াবহ খুন, আট দিন পর রহস্যের কিনারা

সিজারের পর পেটে গ্লাভস ন্যাপকিন ! ১৯ বছরের মায়ের অবস্থা সংকটজনক
আগস্ট ২০, ২০২৬

অস্ত্রোপচারের কয়েকদিন পর তীব্র পেটব্যথা

ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! পাহাড়ি বাঙ্কার থেকে শত্রু ঘাঁটি, রয়েছে নিখুঁত হামলার ক্ষমতা
আগস্ট ২০, ২০২৬

ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! রুশ-ইজরায়েলি ড্রোনের মোকাবিলায় দেশীয় অস্ত্র

বিশ্বজুড়েই বন্ধ হোক! পর্তুগালের বোরখা নিষিদ্ধ বিলে বড় দাবি তসলিমার
আগস্ট ২০, ২০২৬

নিয়ম ভঙ্গ করলে ৪ লক্ষ টাকা জরিমানা থেকে ৩ বছর জেল

খড়গপুর-ভদ্রক রুটে বাড়ছে রেলপথ! ৯৪৫০ কোটির প্রকল্পে সিলমোহর কেন্দ্রের
আগস্ট ২০, ২০২৬

নজরে বাংলা, পূর্ব ভারতে রেলের বড় সম্প্রসারণ! ৯৪৫০ কোটির চার প্রকল্পে ছাড়পত্র

রেল পরিকাঠামোয় বড় ঘোষণা মোদি সরকারের ! ১৩ হাজার কোটির প্রকল্পে ৪ রাজ্যে নতুন রেলপথ
আগস্ট ২০, ২০২৬

পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন লাইন , উপকৃত হবে প্রায় ৬০ লক্ষ মানুষ

স্কুলে ২ ছাত্রীর জলের বোতলে প্রস্রাব মেশানোর অভিযোগ! নালিশ করতেই চকলেট খাওয়ানোর পরামর্শ প্রধান শিক্ষকের
আগস্ট ২০, ২০২৬

ঘটনার খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা

ইথানলের চাপে চিনির উৎপাদনে টান! প্রায় এক দশক পর বিদেশ থেকে চিনি কিনবে ভারত
আগস্ট ২০, ২০২৬

চিনির দামে লাগাম টানতে বিদেশের দিকে নজর! ১০ লক্ষ টন আমদানির ছক

E20 নিয়ে চাপে মোদি সরকার! জ্বালানি নীতিতে বড় বদলের আভাস কেন্দ্রের
আগস্ট ১৯, ২০২৬

পুরনো গাড়ির জন্য বিকল্প জ্বালানি ভাবনা, E20 বাধ্যতামূলক রাখা নিয়েও শুরু আলোচনা

প্রধান বিচারপতি পিতৃতুল্য! ৮২২ ভোটে জিতে সূর্য কান্তকে বললেন প্রদীপ রাই
আগস্ট ১৯, ২০২৬

বার-বেঞ্চের সম্পর্ক আরও মজবুতের বার্তা, SCBA-র সভাপতি প্রদীপ রাই

জঙ্গিদের ডেরায় মিলেছিল রকেট লঞ্চার! এবার দিল্লিতে চলছে সেগুলি ধ্বংসের কাজ
আগস্ট ১৯, ২০২৬

নরেলায় সেনা-পুলিশ-এফএসএলের যৌথ অভিযান, উদ্ধার অস্ত্রশস্ত্র নিষ্ক্রিয় করার কাজ

জম্মু-কাশ্মীর ভারতের বিষয়, আমেরিকার নয়! মার্কিন দূতের সফরের আগে বার্তা ওমরের
আগস্ট ১৯, ২০২৬

সার্জিও গোরের সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কাশ্মীর নিয়ে বিদেশি হস্তক্ষেপে আপত্তি 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের