নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - প্রিন্সিপাল রূপা রেড্ডি খুনের রহস্যের সমাধান করল পুলিশ। ঘটনার ৮ দিন পর দুই পড়ুয়াকে গ্রেফতার করা হলো। দু'জনেই দশম শ্রেণির ছাত্র ও নাবালক। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানায়। তদন্তে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
ঘটনাটি ঘটে গত ১১ অগস্ট। নালগোন্ডা জেলার কোন্ডামাল্লেপাল্লির একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল ছিলেন রূপা। সেদিন নিজের বাড়িতে একাই ছিলেন তিনি। সেখান থেকেই তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ২৭ বার কোপানো হয়েছিল বলে জানায় পুলিশ। তদন্তে তাঁদের সন্দেহ, টাকা লুটের উদ্দেশ্যেই এই হামলার ছক কষেছিল দুই পড়ুয়া।
তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে 'বাবু' শব্দটি। খুনের দিন রূপা তাঁর কাকিমার সঙ্গে ফোনে কথা বলছিলেন। কথোপকথনের শেষদিকে তাঁকে চিৎকার করে 'বাবু' বলতে শোনা যায়। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। সেই সূত্র ধরে স্কুলের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পাশাপাশি শিক্ষক, কর্মী-সহ পরিচারিকাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যেই দুই দশম শ্রেণির পড়ুয়ার গতিবিধি নজরে আসে পুলিশের।
সম্প্রতি তারা অস্বাভাবিক ভাবে টাকা খরচ করছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। বন্ধুদের নিয়ে পার্টি করা ও রেস্তোরাঁয় খাওয়ার তথ্য মেলে। পাশাপাশি দামি জিনিস কেনার বিষয়টিও সামনে আসে। এরপর ওই দুই ছাত্রকে ঘিরে সন্দেহ আরও বাড়ে। নালগোন্ডার পুলিশ সুপার শরৎচন্দ্র পাওয়ার জানান, ১৯ অগস্ট বুধবার সকালে দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে একজনের কাছ থেকে ১ লক্ষ ৫১ হাজার টাকা উদ্ধার হয়। তার কাছে একটি iPhone-ও পাওয়া গেছে। টাকার বিষয়ে প্রথমে অভিভাবকের কাছ থেকে পাওয়ার দাবি করে ওই ছাত্র। পরে কয়েকটি নোটে রক্তের দাগ দেখতে পান তদন্তকারীরা।
জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য সামনে আসে। পুলিশের দাবি, দুই ছাত্র মদ্যপানে অভ্যস্ত ছিল। তাদের মধ্যে একজনের দামি মোটরবাইক ও গাড়ির প্রতি আগ্রহ ছিল। দ্রুত টাকা উপার্জনের ইচ্ছাও ছিল তার। এই তথ্যের পর তদন্তের গতিপথ আরও স্পষ্ট হয় পুলিশের কাছে।তদন্তকারীদের দাবি, জুলাইয়ের শেষ সপ্তাহেই রূপার নজরে এসেছিল এক ছাত্র। তাঁর ব্যাগে বিপুল টাকা ও দামি iPhone দেখতে পেয়েছিলেন রূপা ও কয়েকজন স্কুলকর্মী।
এরপর তাঁকে বকাঝকা করেন প্রিন্সিপাল। পাশাপাশি ওই ছাত্রকে স্কুলের হস্টেলে না রাখার সিদ্ধান্ত নেন তিনি। শুধু ক্লাস করার অনুমতি দেওয়ার কথা জানান রূপা। অভিভাবককেও ডেকে পাঠানো হয়েছিল। পুলিশের সন্দেহ, ওই ঘটনার পরেই রূপাকে নিশানা করে দুই ছাত্র। তদন্তকারীদের দাবি, ৬ অগস্ট থেকেই হামলার পরিকল্পনা শুরু হয়। গ্লাভস ও ধারালো ছুরি জোগাড় করেছিল তারা। রূপার বাড়ির আশপাশেও নজরদারি চালানো হয়। CCTV এড়িয়ে কী ভাবে ভিতরে ঢোকা যায়, সেই পরিকল্পনাও করা হয়।
১১ অগস্ট এক ছাত্র পাঁচিল টপকে বাড়িতে ঢোকে। অন্যজন বাইরে থেকে নজর রাখছিল বলে অভিযোগ। রূপা ওই ছাত্রকে চিনে ফেলেছিলেন বলে তদন্তকারীদের দাবি। এরপর আচমকাই তাঁর উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ২৭ বার কোপানো হয়। পরে বাড়ি থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।পুলিশের দাবি, পালানোর সময় রক্তমাখা পোশাক ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল। পরে তদন্তে সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়।
বুধবার দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়। বোর্ড দুই নাবালককে জুভেনাইল হোমে রাখার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি খুনের সঙ্গে লুটের সম্পর্ক ও ঘটনার পুরো পরিকল্পনাও তদন্ত করা হচ্ছে।
অস্ত্রোপচারের কয়েকদিন পর তীব্র পেটব্যথা
ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! রুশ-ইজরায়েলি ড্রোনের মোকাবিলায় দেশীয় অস্ত্র
নিয়ম ভঙ্গ করলে ৪ লক্ষ টাকা জরিমানা থেকে ৩ বছর জেল
নজরে বাংলা, পূর্ব ভারতে রেলের বড় সম্প্রসারণ! ৯৪৫০ কোটির চার প্রকল্পে ছাড়পত্র
পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন লাইন , উপকৃত হবে প্রায় ৬০ লক্ষ মানুষ
ঘটনার খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা
চিনির দামে লাগাম টানতে বিদেশের দিকে নজর! ১০ লক্ষ টন আমদানির ছক
পুরনো গাড়ির জন্য বিকল্প জ্বালানি ভাবনা, E20 বাধ্যতামূলক রাখা নিয়েও শুরু আলোচনা
বার-বেঞ্চের সম্পর্ক আরও মজবুতের বার্তা, SCBA-র সভাপতি প্রদীপ রাই
নরেলায় সেনা-পুলিশ-এফএসএলের যৌথ অভিযান, উদ্ধার অস্ত্রশস্ত্র নিষ্ক্রিয় করার কাজ
সার্জিও গোরের সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কাশ্মীর নিয়ে বিদেশি হস্তক্ষেপে আপত্তি
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, মৃতদের নিয়ে বিবৃতি বাংলাদেশের বিদেশমন্ত্রকে
কাজু-পনির খাওয়ার পর বমি-পেটব্যথা, বিষক্রিয়ার সন্দেহে বন্ধ রেস্তরাঁ
প্রথম-দ্বিতীয় সন্তানের পাশাপাশি এবার তৃতীয় শিশুর ক্ষেত্রেও মিলবে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি
বিহারের স্কুলে চাঞ্চল্য, হাসপাতালে ভর্তি ছাত্রছাত্রীরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের