নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে 'দিব্যাস্ত্র এমকে-৩'। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জেটচালিত লয়টারিং মিউনিশনকে ঘিরে আগ্রহ বেড়েছে। দীর্ঘপথে উড়ে নির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করে হামলা চালাতে পারে এই ড্রোন। দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি কাওয়া ইউএভি প্রাইভেট লিমিটেড এই নতুন ড্রোনের সফল পরীক্ষা করেছে। এক বছরের মধ্যেই পরিকল্পনা থেকে পরীক্ষামূলক উড্ডয়নে পৌঁছেছে প্রকল্পটি। 'দিব্যাস্ত্র এমকে-৩' ভারতের প্রথম জেটচালিত লয়টারিং মিউনিশন। এর জেট ইঞ্জিন তৈরি করেছে দেশীয় সংস্থা ডিজি প্রপালশন। কোনও গুরুত্বপূর্ণ সাব-সিস্টেমেই বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হয়নি বলে দাবি নির্মাতাদের। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রযুক্তিটি ভারতেই তৈরি।

লয়টারিং মিউনিশন সাধারণ ড্রোনের থেকে কিছুটা আলাদা। নির্দিষ্ট লক্ষ্যের দিকে সরাসরি না গিয়ে এটি আকাশে ঘুরতে থাকে। সেন্সরের মাধ্যমে লক্ষ্য চিহ্নিত হওয়ার পর হামলা চালায়। বিস্ফোরক নিয়ে সরাসরি টার্গেটের উপর আছড়ে পড়ে ড্রোনটি। এই কারণেই এই ধরনের অস্ত্রকে অনেক সময় 'কামিকাজে ড্রোন' বলা হয়। ইজরায়েলের হ্যারপ, ইরানের শাহিদ এবং রাশিয়ার ল্যানসেট এই শ্রেণির পরিচিত উদাহরণ।
দিব্যাস্ত্র-৩-এর ক্ষমতাই তাকে বিশেষ করে তুলছে। শত্রুপক্ষের এলাকায় প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এটি। জেট ইঞ্জিনের সাহায্যে ঘণ্টায় ১৮০ কিলোমিটারের বেশি গতিতে উড়তে পারে। হামলার সময় গতি বেড়ে প্রায় ৪০০ কিলোমিটার হতে পারে। ইনফ্রা-রেড সেন্সর ও AI প্রযুক্তির সাহায্যে লক্ষ্য শনাক্ত করতে পারে। নির্দিষ্ট জায়গায় নিখুঁত হামলার ক্ষমতাও রয়েছে এই ড্রোনে।
এর আগের সংস্করণগুলির তুলনায় পাল্লাতেও বড় পরিবর্তন এসেছে। 'দিব্যাস্ত্র এমকে-১' প্রায় ৫০০ কিলোমিটার উড়তে পারত। 'দিব্যাস্ত্র ২'-এর পাল্লা ছিল প্রায় ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার। নতুন জেটচালিত সংস্করণ আরও দূরে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। ফলে দীর্ঘপথের হামলায় এর ব্যবহার বাড়তে পারে।
আধুনিক যুদ্ধে GPS জ্যামিং বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এমন ঘটনা বারবার দেখা গিয়েছে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই দিব্যাস্ত্র-৩-এ রয়েছে ইন্টারনাল ন্যাভিগেশন সিস্টেম বা INS। স্যাটেলাইট বদলের সঙ্গে তাল মিলিয়ে ট্র্যাকিংয়ের ব্যবস্থাও রয়েছে। ফলে GPS সংকেত বিঘ্নিত হলেও ড্রোনটির গতিপথ ধরে রাখার ক্ষমতা থাকবে বলে দাবি।
পাহাড়ি সীমান্তে এই প্রযুক্তি বিশেষ কাজে আসতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। LAC এবং LOC-র মতো এলাকায় মানববিহীন অস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে। পাহাড়ের চূড়া, লুকনো বাঙ্কার কিংবা শত্রু ঘাঁটিকে লক্ষ্য করা সম্ভব। 'নাগাস্ত্র-১'-এর মতো ছোট ড্রোনও দুর্গম এলাকায় বহন করা যায়। নতুন প্রযুক্তি সেই সক্ষমতাকে আরও বাড়াতে পারে।
খরচের দিক থেকেও লয়টারিং মিউনিশনের গুরুত্ব রয়েছে। একটি মিসাইলের জন্য কয়েক কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। তুলনায় এই ধরনের ড্রোন অনেক কম ব্যয়ে তৈরি করা সম্ভব। শত্রুর এয়ার ডিফেন্স ব্যবস্থার বিরুদ্ধেও এগুলি ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সিদ্ধান্ত বদলালে দিব্যাস্ত্র-৩-কে ফেরানোর ব্যবস্থাও রাখা হয়েছে বলে দাবি। ফলে হামলার নির্দেশ দেওয়ার পরেও পরিস্থিতি অনুযায়ী সেটিকে ফিরে আনা সম্ভব হতে পারে।
নিয়ম ভঙ্গ করলে ৪ লক্ষ টাকা জরিমানা থেকে ৩ বছর জেল
নজরে বাংলা, পূর্ব ভারতে রেলের বড় সম্প্রসারণ! ৯৪৫০ কোটির চার প্রকল্পে ছাড়পত্র
পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন লাইন , উপকৃত হবে প্রায় ৬০ লক্ষ মানুষ
চিনির দামে লাগাম টানতে বিদেশের দিকে নজর! ১০ লক্ষ টন আমদানির ছক
পুরনো গাড়ির জন্য বিকল্প জ্বালানি ভাবনা, E20 বাধ্যতামূলক রাখা নিয়েও শুরু আলোচনা
বার-বেঞ্চের সম্পর্ক আরও মজবুতের বার্তা, SCBA-র সভাপতি প্রদীপ রাই
নরেলায় সেনা-পুলিশ-এফএসএলের যৌথ অভিযান, উদ্ধার অস্ত্রশস্ত্র নিষ্ক্রিয় করার কাজ
সার্জিও গোরের সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কাশ্মীর নিয়ে বিদেশি হস্তক্ষেপে আপত্তি
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, মৃতদের নিয়ে বিবৃতি বাংলাদেশের বিদেশমন্ত্রকে
কাজু-পনির খাওয়ার পর বমি-পেটব্যথা, বিষক্রিয়ার সন্দেহে বন্ধ রেস্তরাঁ
প্রথম-দ্বিতীয় সন্তানের পাশাপাশি এবার তৃতীয় শিশুর ক্ষেত্রেও মিলবে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি
বিহারের স্কুলে চাঞ্চল্য, হাসপাতালে ভর্তি ছাত্রছাত্রীরা
ছুরিকাঘাতে ২৮ বছরের মহিলার মৃত্যু, আহত যুবকের চিকিৎসা চলছে
প্রশ্নের উত্তর ও সিলেবাস নিয়ে অভিযোগ, নোটিস পাঠানো হল UPSC-কে
নিয়োগ বাতিলের আশঙ্কায় স্ত্রীকেই বিয়ে ভাঙার প্রস্তাব চাকরিজীবীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের