নিজস্ব প্রতিনিধি , মধ্যপ্রদেশ - একটি সরকারি প্রাথমিক স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুই ছাত্রীর জলের বোতলে ছাত্রের বিরুদ্ধে গোপনে প্রস্রাব মিশিয়ে দেওয়ার মতো ঘৃণ্য অভিযোগ উঠেছে। জল ভেবে তা পান করার পর বিষয়টি জানতে পেরে মারাত্মক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ওই ২ শিশু। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , গুনা জেলার স্কুলে এই ঘটনাটি ঘটেছে । ঘটনার পর আক্রান্ত ২ ছাত্রী তৎক্ষণাৎ স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে পুরো বিষয়টি জানান আর বিচার চান। তবে প্রধানশিক্ষক অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বিষয়টি একেবারেই হাল্কাভাবে উড়িয়ে দেন। অভিযোগ শোনার পর তিনি ছাত্রীদের পরামর্শ দেন বাজার থেকে ১০ টাকার চকলেট কিনে খেয়ে নিতে , তাহলেই নাকি সব ঠিক হয়ে যাবে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। মঙ্গলবার তাঁরা স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রধানশিক্ষকের ভূমিকারও তদন্ত দাবি করেন।
গুনার জেলাশাসক কিশোরকুমার কান্যাল জানান , দুই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে তহসিলদার ও ব্লক শিক্ষা আধিকারিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রধানশিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে জেলা স্কুল শিক্ষা দফতর। ২ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ব্লক শিক্ষা আধিকারিককে। রিপোর্ট হাতে আসার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
অস্ত্রোপচারের কয়েকদিন পর তীব্র পেটব্যথা
ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! রুশ-ইজরায়েলি ড্রোনের মোকাবিলায় দেশীয় অস্ত্র
নিয়ম ভঙ্গ করলে ৪ লক্ষ টাকা জরিমানা থেকে ৩ বছর জেল
নজরে বাংলা, পূর্ব ভারতে রেলের বড় সম্প্রসারণ! ৯৪৫০ কোটির চার প্রকল্পে ছাড়পত্র
পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন লাইন , উপকৃত হবে প্রায় ৬০ লক্ষ মানুষ
চিনির দামে লাগাম টানতে বিদেশের দিকে নজর! ১০ লক্ষ টন আমদানির ছক
পুরনো গাড়ির জন্য বিকল্প জ্বালানি ভাবনা, E20 বাধ্যতামূলক রাখা নিয়েও শুরু আলোচনা
বার-বেঞ্চের সম্পর্ক আরও মজবুতের বার্তা, SCBA-র সভাপতি প্রদীপ রাই
নরেলায় সেনা-পুলিশ-এফএসএলের যৌথ অভিযান, উদ্ধার অস্ত্রশস্ত্র নিষ্ক্রিয় করার কাজ
সার্জিও গোরের সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কাশ্মীর নিয়ে বিদেশি হস্তক্ষেপে আপত্তি
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, মৃতদের নিয়ে বিবৃতি বাংলাদেশের বিদেশমন্ত্রকে
কাজু-পনির খাওয়ার পর বমি-পেটব্যথা, বিষক্রিয়ার সন্দেহে বন্ধ রেস্তরাঁ
প্রথম-দ্বিতীয় সন্তানের পাশাপাশি এবার তৃতীয় শিশুর ক্ষেত্রেও মিলবে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি
বিহারের স্কুলে চাঞ্চল্য, হাসপাতালে ভর্তি ছাত্রছাত্রীরা
ছুরিকাঘাতে ২৮ বছরের মহিলার মৃত্যু, আহত যুবকের চিকিৎসা চলছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের