নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পর্তুগালে বোরখা নিষিদ্ধের সিদ্ধান্তে সায় তসলিমা নাসরিনের। এমনকি তিনি পুরো পৃথিবীতে বোরখা বন্ধের দাবি তোলেন। বিষয়টি ঘিরে ফের শুরু হয়েছে চর্চা। নারীর পোশাক ও স্বাধীনতা নিয়ে বরাবরই সরব তসলিমা। এবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন লেখিকা।
গত শুক্রবার পর্তুগালের সংসদে বোরখা নিষিদ্ধের বিল পাশ হয়। সেখানে প্রকাশ্যে মুখ ঢাকা পোশাক পরার উপর নিষেধাজ্ঞার কথা বলা হয়। তবে বিমান, দূতাবাসের মতো কূটনৈতিক ভবন ও উপাসনালয়কে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৪ হাজার ইউরো জরিমানা হতে পারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা। এছাড়াও কাউকে বোরখা পরতে বাধ্য করলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বিলটি ইতিমধ্যেই প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে। তাঁর অনুমোদনের পরেই সেটি আইনে পরিণত হবে।
এই সিদ্ধান্তের পরেই প্রতিক্রিয়া জানান তসলিমা। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন লেখিকা। পর্তুগালের সংসদের পদক্ষেপকে স্বাগত জানান তিনি। একইসঙ্গে গোটা বিশ্বে বোরখা ও নিকাব নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেন। তাঁর বক্তব্য, বোরখা ধর্মীয় স্বাধীনতার প্রতীক নয়। বরং নারীর উপর চাপিয়ে দেওয়া পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণের প্রকাশ। নারীর শরীর, চুল ও মুখ ঢাকার বাধ্যবাধকতারও বিরোধিতা করেন তিনি।
তসলিমার মতে, বোরখার মাধ্যমে ধীরে ধীরে নারীর পরিচয় আড়াল করা হয়। তাঁর বক্তব্য, পুরুষকে নিজের পরিচয়ে প্রকাশ্যে থাকার সুযোগ দেওয়া হয়। অথচ নারীকেই কাপড়ের আড়ালে থাকতে বাধ্য করা হয়। এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন লেখিকা। নারী কোনও লজ্জার বস্তু নয় বলেও মন্তব্য করেন তিনি। নারীর মুখ, চুল কিংবা শরীরকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছেন তসলিমা।
লেখিকার আরও বক্তব্য, নারীদের অদৃশ্য করে রাখার এই সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন। সেই কারণেই পৃথিবী থেকে বোরখা ও নিকাব বিদায়ের পক্ষে তিনি। পর্তুগালের সিদ্ধান্তকে সামনে রেখে নিজের দীর্ঘদিনের অবস্থানই ফের স্পষ্ট করেছেন তসলিমা। তাঁর মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন লাইন , উপকৃত হবে প্রায় ৬০ লক্ষ মানুষ
চিনির দামে লাগাম টানতে বিদেশের দিকে নজর! ১০ লক্ষ টন আমদানির ছক
পুরনো গাড়ির জন্য বিকল্প জ্বালানি ভাবনা, E20 বাধ্যতামূলক রাখা নিয়েও শুরু আলোচনা
বার-বেঞ্চের সম্পর্ক আরও মজবুতের বার্তা, SCBA-র সভাপতি প্রদীপ রাই
নরেলায় সেনা-পুলিশ-এফএসএলের যৌথ অভিযান, উদ্ধার অস্ত্রশস্ত্র নিষ্ক্রিয় করার কাজ
সার্জিও গোরের সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কাশ্মীর নিয়ে বিদেশি হস্তক্ষেপে আপত্তি
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, মৃতদের নিয়ে বিবৃতি বাংলাদেশের বিদেশমন্ত্রকে
কাজু-পনির খাওয়ার পর বমি-পেটব্যথা, বিষক্রিয়ার সন্দেহে বন্ধ রেস্তরাঁ
প্রথম-দ্বিতীয় সন্তানের পাশাপাশি এবার তৃতীয় শিশুর ক্ষেত্রেও মিলবে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি
বিহারের স্কুলে চাঞ্চল্য, হাসপাতালে ভর্তি ছাত্রছাত্রীরা
ছুরিকাঘাতে ২৮ বছরের মহিলার মৃত্যু, আহত যুবকের চিকিৎসা চলছে
প্রশ্নের উত্তর ও সিলেবাস নিয়ে অভিযোগ, নোটিস পাঠানো হল UPSC-কে
নিয়োগ বাতিলের আশঙ্কায় স্ত্রীকেই বিয়ে ভাঙার প্রস্তাব চাকরিজীবীর
মোদির নেতৃত্বে কাজের আহ্বান, দীপকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা
জাতীয় গানের পুরনো সংস্করণ নিয়ে কংগ্রেস সভাপতির বিস্ফোরক মন্তব্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের