নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৩,০৪১ কোটি টাকা মূল্যের ৪ টি মাল্টি-ট্র্যাকিং রেল প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশের ৮ টি জেলায় বাস্তবায়িত হবে এই প্রকল্পগুলি। সব মিলিয়ে রেল নেটওয়ার্কে যুক্ত হবে প্রায় ৪১০ কিলোমিটার নতুন রেলপথ।
কেন্দ্রের অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে খড়্গপুর-ভদ্রক চতুর্থ লাইন, ভদ্রক-হরিদাসপুর চতুর্থ লাইন, গুম্মিডিপুন্ডি-গুডুর তৃতীয় সহ চতুর্থ লাইন এবং কটক-পারাদ্বীপ তৃতীয় ও চতুর্থ লাইন। এই মাল্টি-ট্র্যাকিং প্রকল্পগুলির মাধ্যমে রেল যোগাযোগের পরিকাঠামো আরও উন্নত হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রেলপথগুলিতে ট্রেন চলাচলের চাপ কমানো সহ যাতায়াত আরও মসৃণ করাই এই প্রকল্পগুলির অন্যতম লক্ষ্য। কেন্দ্রের দাবি, প্রকল্পগুলি বাস্তবায়িত হলে প্রায় ৬,৪৪৮টি গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় ৬০ লক্ষ মানুষ।
শুধু সাধারণ যাত্রী পরিষেবা নয়, দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে রেল যোগাযোগও আরও উন্নত হবে। এর মধ্যে রয়েছে কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য, ভিতরকণিকা জাতীয় উদ্যান, মা ভদ্রকালী মন্দির, মা ধামরাই মন্দির সহ পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নতুন ভারত’ গড়ার বৃহত্তর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ৪ রাজ্যে রেল পরিকাঠামোর এই সম্প্রসারণের ফলে যাত্রী পরিষেবার পাশাপাশি পণ্য পরিবহণেও গতি আসবে বলে মনে করা হচ্ছে।
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের