জুন ২৪, ২০২৬ রাত ১০:১১ IST

তারতলায় ভয়াবহ বিপর্যয়! ভেঙে পড়া কাঠামোর নিচে আটকে বহু শ্রমিক, চলছে উদ্ধারকাজ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্মীয়মাণ গুদামের কাঠামো ভেঙে পড়ার ঘটনায় আহত ১৩ জন। ধ্বংসস্তূপের নিচে একাধিক শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

বুধবার দুপুরে তারতলা এলাকার একটি নির্মীয়মাণ গুদামে বিপর্যয় নেমে আসে। আচমকাই বিশাল লোহার কাঠামো ভেঙে পড়ে। জানা গেছে, কয়েক হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি হচ্ছিল ওই গুদাম। জমিটি পোর্ট ট্রাস্টের। লিজ নিয়ে সেখানে নির্মাণকাজ চলছিল। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিক চাপা পড়েন। এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও ইন্দ্রনীল খাঁ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধারকারীরা প্রথমে একটি দিক থেকে মাটি কেটে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। তবে ভেঙে পড়া বিশাল লোহার বিমের কারণে সেই কাজে বাধা তৈরি হয়। পরে ভার্টিকাল ড্রিলিংয়ের মাধ্যমে বিম কেটে ভিতরে পৌঁছানোর চেষ্টা শুরু হয়। এদিকে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, এনডিআরএফ ও অন্যান্য বিশেষজ্ঞ দলকে।

ধ্বংসস্তূপের ভেতরে আটকে থাকা ব্যক্তিদের খোঁজে ব্যবহার করা হচ্ছে ড্রোন। ঘটনাস্থলে আনা হয়েছে একাধিক হাইড্রোলিক ক্রেন। এর মধ্যে এমন ক্রেনও রয়েছে, যা প্রায় ৫০ টন ওজন তুলতে সক্ষম। উদ্ধারকারীদের দাবি, বিশাল লোহার কাঠামো দুমড়ে-মুচড়ে যাওয়ায় কাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তবুও দ্রুত গতিতে অভিযান চালানো হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভও ছড়িয়েছে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই গুদামটি নির্মাণ করা হচ্ছিল। সেই কারণেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে বলে তাঁদের দাবি। স্থানীয় কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও সরকারি মন্তব্য করা হয়নি। উদ্ধারকাজে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, 'আমাদের প্রথম লক্ষ্য হল যত দ্রুত সম্ভব আটকে থাকা সকলকে উদ্ধার করা। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতেও তদন্ত শুরু করা হবে'।

আরও পড়ুন

সপ্তাহান্তে রেলযাত্রায় বড় বদল ! ৭ ঘণ্টার ব্লকে বাতিল একাধিক লোকাল
আগস্ট ২৮, ২০২৬

শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ

 

কলেজে কলেজে উড়বে গেরুয়া আবির , দীর্ঘ বিরতির পর ছাত্র ভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৮, ২০২৬

ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ফ্রি প্যালেস্টাইন নয়, ফ্রি পিওকে লিখুন , যাদবপুরে বাম - অতি বামেদের চ্যালেঞ্জ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর

আরজি.কর কাণ্ডে পুনর্তদন্তের গতি বাড়াল হাইকোর্ট , সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল আদালত
আগস্ট ২৮, ২০২৬

আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি

রাত ১২টা বাজলেই বন্ধ ফেসবুক-ইনস্টা! কিশোরদের জন্য মেটার বড় সিদ্ধান্ত
আগস্ট ২৮, ২০২৬

কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা

প্রতিদিন রাতে মদ খাইয়ে দুটো ছেলেকে পাঠায় , বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার
আগস্ট ২৮, ২০২৬

মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার

জব তক মে মরা নেহি, তব তক হারা নেহি , ক্যাথেড্রাল রোডে রণহুঙ্কার অভিষেকের
আগস্ট ২৮, ২০২৬

দলবদলুদের কড়া বার্তা অভিষেকের

মণ্ডপের পাশে আমিষ খাবার বিক্রি করা যাবে না ! দূর্গাপুজোর আগে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৮, ২০২৬

মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি 

 

বিধবা-বার্ধক্য ভাতায় বড় সুখবর ! রাজ্য সরকারের নতুন নিয়মে এবার পেতে পারেন ২০০০ টাকা পর্যন্ত
আগস্ট ২৮, ২০২৬

আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা

পুজোর আগেই বড় বদল ! আধুনিক LHB রেকে ছুটবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস
আগস্ট ২৮, ২০২৬

নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন

মমতা পৌঁছতেই সভায় হুড়োহুড়ি, ক্যাথিড্রাল রোডে গাড়ির ভিড়ে আটকাল অ্যাম্বুল্যান্স
আগস্ট ২৮, ২০২৬

পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

৩ রা সেপ্টেম্বর রাস্তায় নামবে না ক্যাব-বাইক , ১২ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা
আগস্ট ২৮, ২০২৬

একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি

রাখির দিনে খোল বাজিয়ে পদযাত্রা, মমতার বাড়ির সামনে কীর্তন শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু

রাখির মঞ্চে আজাদি বিতর্ক, যাদবপুরের দেওয়ালে কিষানজি নিয়ে তোপ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু

শ্রাবণে খাসির মাংস খাওয়ার বায়না, বাবার রাগে নিভল ছেলের জীবন!
আগস্ট ২৮, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের