নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দায়িত্ব নিয়েই স্পষ্ট বার্তা টার্গেট পশ্চিমবঙ্গ। ২৬ এর নির্বাচনকে সামনে রেখে বিজেপির রাজনৈতিক কৌশলে যে বাংলা এখন শীর্ষ অগ্রাধিকার, তারই ইঙ্গিত মিলল সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের আসন্ন বাংলা সফরে। আগামী ২৭ জানুয়ারি বঙ্গ সফরে আসছেন তিনি।
আগামী ২৭ ও ২৮ জানুয়ারি দুদিনের বঙ্গ সফরে আসছেন নীতিন নবীন। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলা সফর, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই সফরে তিনি দুর্গাপুরে যাবেন একইসঙ্গে রাজ্যে বিজেপির নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখবেন। শুধু বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেই নয়, জেলা সংগঠনের নেতা-নেত্রীদের সঙ্গেও একাধিক বৈঠক করবেন নীতিন নবীন।
জেলা স্তরে সংগঠনের শক্তি, দুর্বলতা ও ভোটের প্রস্তুতি কী অবস্থায় রয়েছে, তা নিজে চোখে দেখতেই এই বৈঠকগুলির আয়োজন বলে মনে করা হচ্ছে। এছাড়াও জানা গেছে , একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে একটি বৈঠকে বঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান ও কৌশল নিয়েও আলোচনা হতে পারে। ভোটের আগে এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোরের আবহে বিজেপির অবস্থান কী হবে, তা নিয়েও স্পষ্ট দিকনির্দেশ দিতে পারেন তিনি।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের