নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলার নির্মীয়মাণ গুদাম বিপর্যয়ের তদন্তে এল নতুন মোড়। এবার কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু ফিরহাদ নন, অভিযোগে আরও দুই ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। এই অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পাশাপাশি তদন্তের পরিধিও আরও বিস্তৃত হতে চলেছে।
ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে তারাতলা থানায় দায়ের করা লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, গুদাম ধসের ঘটনায় অবিলম্বে একটি এফআইআর নথিভুক্ত করে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত শুরু করতে হবে। অভিযোগকারীদের বক্তব্য, এই দুর্ঘটনার নেপথ্যে যাদের গাফিলতি বা ভূমিকা রয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
অভিযোগপত্রে বিশেষভাবে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, আনোয়ার খান এবং শামস ইকবালের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় তদন্তের পর গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে এবং অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুধু এই ঘটনাতেই নয়, ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য তারাতলা-সহ সংশ্লিষ্ট এলাকায় থাকা সমস্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি নির্মাণ দ্রুত চিহ্নিত করে নিরাপত্তা পর্যালোচনারও দাবি জানিয়েছে ভারতীয় জনতা মজদুর সেল। তাদের মতে, দায় নির্ধারণের পাশাপাশি ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপও সমানভাবে জরুরি।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের