নিজস্ব প্রতিনিধি , বীরভূম - তারাপীঠের বিদেশিনী অগ্নিকাণ্ডে এবার পুলিশের জালে হোটেল মালিকও। ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই উঠছিল গাফিলতির অভিযোগ। সোমবার গ্রেফতার করা হয়েছিল হোটেল মালিকের ছেলে কল্যাণআশিস পালকে। রাতভর গা-ঢাকা দেওয়ার পর মঙ্গলবার তারাপীঠ গ্রেফতার করা হল মালিক প্রবীর পালকে। মঙ্গলবারই দুজনকে আদালতে পেশ করা হবে।
সোমবার ভোরে তারাপীঠ থানা সংলগ্ন বিদেশিনী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৯জন আবাসিকের। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘুমন্ত অবস্থায় আটকে পড়েন বহু পর্যটক। পরে উদ্ধারকাজ চালিয়ে বেশ কয়েকজনকে বের করে আনা সম্ভব হলেও ভয়াবহ ঘটনায় প্রাণ হারান ৯জন। ঘটনার পর থেকেই হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ, আগুন লাগার পর হোটেলের এমার্জেন্সি গেট খোলেনি, এমনকি অগ্নিনির্বাপণ যন্ত্রও ঠিকমতো কাজ করেনি। ফলে আগুন ও ধোঁয়ার মধ্যে আবাসিকদের বেরিয়ে আসার পথ কার্যত বন্ধ হয়ে গেছিল বলে অভিযোগ ওঠে।
এই গাফিলতির অভিযোগের ভিত্তিতেই সোমবার হোটেল মালিকের ছেলে কল্যাণআশিস পালকে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনার পর থেকেই হোটেল মালিক প্রবীর পালের খোঁজ মিলছিল না। রাতভর তল্লাশির পর মঙ্গলবার তারাপীঠ থেকেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবারই বাবা-ছেলেকে আদালতে তোলা হবে। তাদের জিজ্ঞাসাবাদ করে অগ্নিকাণ্ডের আগে হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং অনুমোদন সংক্রান্ত আরও তথ্য জানতে চাইছে তদন্তকারীরা।
এদিকে, আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া থেকে বাঁচতে কোনও আবাসিক পাশের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। সেই সম্ভাবনা খতিয়ে দেখতে মঙ্গলবার হোটেল সংলগ্ন পুকুরে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তল্লাশিতে কোনও নিখোঁজ আবাসিকের সন্ধান মেলে কি না, সেদিকেও নজর রয়েছে। অন্যদিকে, অগ্নিকাণ্ডে মৃত ৯ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও চলছে। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মেঘালয়ের পাঁচ বাসিন্দার ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের