নিজস্ব প্রতিনিধি , হুগলী - বিধানসভা ভোটের রণদামামা বেজে উঠেছে। প্রার্থী ঘোষণা করে ফেলেছে রাজনৈতিক দলগুলি। প্রার্থী ঘোষণার পর থেকেই একাধিক জেলায় দেখা গেছে গোষ্ঠীদ্বন্দ্ব। এবার তেমনই চিত্র ফুটে উঠল শ্রীরামপুরে। দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে নেমেছে শ্রীরামপুর বিধানসভার কংগ্রেসের কর্মী - সমর্থকরা।
সূত্রের খবর , অধিকাংশ বিধানসভায় অযোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বলে দাবি শ্রীরামপুর কংগ্রেসের কর্মীদের। শুধু তাই নয় , শ্রীরামপুর বিধানসভায় এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলের কর্মীরা যুবনেতা সত্যম সিংকে শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী করার দাবি তুলে জেলা কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে। একাধিক দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ , জেলা কংগ্রেস সভাপতি সুব্রত মুখোপাধ্যায়কে ভুল বুঝিয়ে জেলার অধিকাংশ বিধানসভায় অযোগ্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিনিময়ে দেওয়া হয়েছে কারি কারি টাকা।
প্রদেশ কংগ্রেসের সদস্য অমিতাভ দে জানিয়েছেন , "শ্রীরামপুর একসময় কংগ্রেসের ঘাঁটি ছিল। সেখানে এখনও কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। এদিকে ভোট দোরগোড়ায়। আরও বড় বিষয় হল জেলায় জেলায় টাকার বিনিময়ে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। যারা দলের একনিষ্ঠ সদস্য তাদের টিকিট না দিয়ে যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই আমি এটাকে ভাঙচুর বলব না। দলের সদস্যদের একটা খারাপ লাগা থাকতেই পারে। এটা তারই বহিঃপ্রকাশ।"

তিনি আরও বলেছেন , "শ্রীরামপুরে সত্যম সিংয়ের মত একজন যুবনেতা রয়েছেন। যিনি জেলার হয়ে অনেককিছু করেছেন। তবে তাকে টিকিট দেওয়া হল না। রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে কংগ্রেস এগিয়ে চলেছে। আমরাই কেন পিছিয়ে পড়ছি? পুরো পশ্চিমবঙ্গে এই জিনিস চলছে। তাই দলের কর্মীদের খারাপ লাগা থাকতেই পারে। আমরা অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে চলব। কিন্তু দলকেও কর্মী সমর্থকদের কথা ভাবতে হবে।"
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের