নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নজরদারিতে জোর দিল নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কমিশনের এই সিদ্ধান্ত।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের মোট ৮০ হাজার ৭১৯টি বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। প্রয়োজন অনুযায়ী কিছু বুথে একাধিক ক্যামেরাও লাগানো হতে পারে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ইতিমধ্যেই এই সিসিটিভি বসানোর জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জেনারেল অবজার্ভার সুব্রত গুপ্ত জানান, মক পোল শুরু হওয়ার সময় থেকেই বুথের ভিতরে ও বাইরে নজরদারি চালু হবে। এই নজরদারি হবে ত্রিস্তরীয় ব্যবস্থায় প্রথম স্তরে রিটার্নিং অফিসার, দ্বিতীয় স্তরে জেলা নির্বাচনী আধিকারিক এবং সর্বশেষ পর্যায়ে থাকবে সিইও অফিস। সিইও অফিসে মোট ৭২টি মনিটরিং স্ক্রিন বসানো হচ্ছে, যেখানে একসঙ্গে ১২ থেকে ১৬টি বুথের ছবি দেখা যাবে। প্রতিটি স্ক্রিনের সামনে থাকবেন দুইজন করে মাইক্রো অবজার্ভার।
এছাড়াও জানানো হয়েছে, ইতিমধ্যেই রাজ্যের তিন লক্ষের বেশি ইভিএম ও ভিভিপ্যাট মেশিন পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার ভিডিও রেকর্ডও রাখা হয়েছে। ভোটের আগের দিন ইভিএম ও ভিভিপ্যাট বহনকারী গাড়িগুলিকেও জিপিএসের মাধ্যমে ট্র্যাক করা হবে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের