নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় বড়সড় পরিবর্তনের ঘোষণা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে পশ্চিমবঙ্গে একসঙ্গে চালু হল আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। রবিবার নেতাজি ইন্ডোরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর দাবি, এবার আরও বেশি মানুষ পাবেন বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ। বিশেষ করে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসাও সম্পূর্ণ বিনামূল্যে করার সুবিধা মিলবে এই দুই প্রকল্পে।
নতুন স্বাস্থ্যবিমা ব্যবস্থার আওতায় রাজ্যের বিপুল সংখ্যক পরিবারকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, মোট ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আর আয়ুষ্মান ভারতের আওতার বাইরে থাকা আরও ৮০ লক্ষ পরিবারকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় একাধিক জটিল রোগের চিকিৎসা সম্ভব হলেও অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। নতুন ব্যবস্থায় সেই পরিধি আরও বাড়ানো হয়েছে। স্বাস্থ্যসাথীতে যেখানে প্রায় ১৭০০টি রোগের চিকিৎসা দেওয়া হত, সেখানে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫০টি। এর মধ্যেই রয়েছে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা।
শুধু চিকিৎসার পরিধিই নয়, হাসপাতালের সংখ্যাতেও বড় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, রাজ্যে ১২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশজুড়ে প্রায় ৩৮ হাজার ৬০৪টি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ, রাজ্যের কোনও উপভোক্তা চিকিৎসার প্রয়োজনে ভিনরাজ্যে গেলেও এই স্বাস্থ্যবিমা ব্যবস্থার আওতায় পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে। আগের স্বাস্থ্যসাথী ব্যবস্থার তুলনায় এটিই অন্যতম বড় পরিবর্তন বলে দাবি সরকারের।
এদিনের অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন পরিচালিত হাসপাতাল-সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্য পরিষেবা আরও কার্যকর করতে তাদের পরামর্শ ও বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি এদিন ১০০টি অমৃত ফার্মেসি এবং ৪৬৭টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালুর জন্য চুক্তিও হয়েছে। ফলে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়ার ক্ষেত্রেও রাজ্যবাসীর সুবিধা বাড়বে বলে মনে করা হচ্ছে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের