নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হল হাড়োয়া এলাকায়। গ্যাসের প্রভাবে শিশু-মহিলা-সহ ২৫ জনের বেশি গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন। এক্ষেত্রে অসুস্থদের দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতের দিকে শাপুকুর এলাকার ওই বরফ কারখানায় গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা নজরে আসে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের বসতিপূর্ণ এলাকায় গ্যাসের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। তার জেরে একাধিক বাসিন্দার শ্বাস নিতে সমস্যা শুরু হয়। আরও কয়েকটি শারীরিক সমস্যাও তাদের মধ্যে লক্ষ্য করা যায়। খবর পেয়ে পুলিশ, দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। গ্যাস কীভাবে লিক হল, তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ আর দমকল।
প্রসঙ্গত, ঘটনার পর কারখানাটি বন্ধ করার দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা। বেড়াচাঁপা-হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ
আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের