নিজস্ব প্রতিনিধি , বীরভূম - মাত্র তিনদিনেই নির্ধারিত এলাকার জনগণনার কাজ শেষ করে নজির গড়লেন এক প্রাথমিক স্কুলের শিক্ষক। বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ, তা যাচাই এবং নির্দিষ্ট অ্যাপে আপলোড,সব কাজই নির্ধারিত সময়ের আগেই শেষ করেছেন তিনি। দ্রুততার পাশাপাশি তথ্যের নির্ভুলতার দিকেও নজর রেখেছেন ওই শিক্ষক। এর আগে এসআইআর-এর কাজেও একইভাবে নজির তৈরি করেছিলেন তিনি।
সাঁইথিয়ার রোঙাইপুর গ্রামের জনগণনার দায়িত্বে ছিলেন পারিসর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহম্মদ মেহেবুব আলম। তার দায়িত্বে ছিল মোট ২৩৫টি বাড়ি এবং ৩২৫টি সেন্সাস হাউস। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি এলাকার মানচিত্র তৈরির কাজও করেন তিনি। কোন বাড়ি কাঁচা বা পাকা, কোন ভবন আবাসিক বা অনাবাসিক এবং প্রতিটি বাড়ির নম্বর কী, সেই সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়েছে।
জনগণনার জন্য প্রয়োজনীয় ৩৪ ধরনের তথ্যও হাউজ লিস্টিং অফিসারের অ্যাপে আপলোড করেছেন মেহেবুব। প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর তা যাচাই করা হয়েছে। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে অ্যাপে তথ্য তুলে দেওয়া হয়। মাত্র তিনদিনের মধ্যে ২৩৫টি বাড়ি ও ৩২৫টি সেন্সাস হাউসের কাজ শেষ করায় তার কাজ নিয়ে স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে।
এর আগেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজে নজির তৈরি করেছিলেন মেহেবুব আলম। সাঁইথিয়ার ১৯৬ নম্বর বুথের বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় নির্ধারিত সময়ের আগেই এসআইআর-এর কাজ শেষ করেছিলেন তিনি। সেই কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচন কমিশনের তরফে তাকে সেরা বুথ লেভেল অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়। এবার জনগণনার কাজও দ্রুত শেষ করে ফের প্রশংসা কুড়িয়েছেন এই শিক্ষক।
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর
বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত
অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ
কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি
বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের