6a8ae39bb85c9_WhatsApp Image 2026-08-23 at 17.41.56
আগস্ট ২৩, ২০২৬ বিকাল ০৭:৩৩ IST

ধূপগুড়িতে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ! থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - সাতসকালে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। পুলিশের কাছে স্ত্রীকে খুনের কথা স্বীকার করার পাশাপাশি নিজেও কীটনাশক খাওয়ার কথা জানান তিনি। একই ঘটনায় অভিযুক্তের মায়েরও ছুরির আঘাত লেগেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির বারঘরিয়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে , বারঘরিয়ার বাসিন্দা জাহাঙ্গীর ওরফে রুবেল এদিন সকালে স্ত্রী রিয়া পারভীনের ওপর ছুরি নিয়ে হামলা চালান বলে অভিযোগ। সেই সময় জাহাঙ্গীরের মা শৌচালয়ে যাওয়ার পথে ঘটনাটি দেখতে পান। ছেলেকে আটকানোর চেষ্টা করলে তাকেও ছুরি দিয়ে পায়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এরপরই ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন জাহাঙ্গীর। পুলিশের কাছে তিনি দাবি করেন, স্ত্রীকে খুন করার পর নিজেও ঘাস মারার কীটনাশক খেয়েছেন। থানার বারান্দায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা অভিযুক্তকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তার মায়েরও হাসপাতালে চিকিৎসা চলছে।

অন্যদিকে, স্ত্রী রিয়া পারভীনের মৃত্যু হয়েছে। অভিযুক্তের দাবি, স্ত্রীর সঙ্গে তার জামাইবাবুর অবৈধ সম্পর্ক ছিল। সেই সন্দেহ থেকেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন জাহাঙ্গীর। তবে অভিযুক্তের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে মৃতার পরিবার। রিয়ার আত্মীয় ফিরদৌস জামানের দাবি, রিয়া ভালো চরিত্রের মহিলা ছিলেন। বিয়ের পর থেকেই তার ওপর অত্যাচার চলতো। সেই কারণে তিনি দীর্ঘদিন বাপের বাড়িতেই থাকতেন বলেও দাবি পরিবারের।

পরিবারের আরও দাবি, ঘটনার মাত্র দুদিন আগে জাহাঙ্গীর রিয়াকে বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এমনকি এর আগেও রিয়া ও তার ৪ বছরের সন্তানকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। ঘটনার নেপথ্যে আসল কারণ কী, তা নিয়ে তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। স্বামীর পরকীয়ার অভিযোগ এবং পাল্টা অভিযোগ মৃতার পরিবারের তরফে ওঠা অত্যাচারের , দুই দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন

বাসুদেবপুরে রেললাইনের ধারে নিথর দেহ! কে এই অজ্ঞাত ব্যক্তি, রহস্য ঘিরে চাঞ্চল্য
আগস্ট ২৩, ২০২৬

রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ

আরাবুলের দলত্যাগের পরেই ভাঙড়ে ISF পার্টি অফিসে আগুন, ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ
আগস্ট ২৩, ২০২৬

আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন

৩ দিনে ২৩৫ বাড়ি! জনগণনার কাজে নজির সাঁইথিয়ার শিক্ষকের, আগেও এসআইআরে ছিলেন ‘সেরা’
আগস্ট ২৩, ২০২৬

মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের

কাজের সময় কনটেনারের ধাক্কা! ১৯ নম্বর জাতীয় সড়কে মৃত্যু ২ ঠিকা কর্মীর, আশঙ্কাজনক আরও ৪
আগস্ট ২৩, ২০২৬

রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন

 

ছাতা নিয়ে তৈরি থাকুন! বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
আগস্ট ২৩, ২০২৬

 ২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
 

রাস্তার ধারে তাজা বোমা! হাড়োয়ায় চাঞ্চল্য, কে বা কারা রেখে গেল বিস্ফোরক?
আগস্ট ২৩, ২০২৬

স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত

 

গুলির পর বোমা! গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ ক্যানিংয়
আগস্ট ২৩, ২০২৬

গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের

খাদ্য দফতরের ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি, দুর্নীতি দমন শাখার অভিযানে বাড়ছে রহস্য!
আগস্ট ২৩, ২০২৬

সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়

টাকা লাগলে আমি দেওয়ার ব্যবস্থা করব , অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আবহে আশ্বাস রচনার
আগস্ট ২২, ২০২৬

রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ৩ দিন মদ বন্ধের প্রস্তাব! সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে তুমুল চাপানউতোর, বিপাকে মদ ব্যবসায়ীরা
আগস্ট ২২, ২০২৬

সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর 

১০৫ বছর বয়সে জেল থেকে মুক্তি! রসিকচন্দ্রকে দেখে সুপ্রিম কোর্টের বিস্ময়, "এত বয়সেও নিজের মামলা লড়ছেন"
আগস্ট ২২, ২০২৬

বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত

“একদিকে অন্নপূর্ণার টাকা নেই, অন্যদিকে ঘরটাও থাকবে না!” উচ্ছেদের মাইকিংয়ে ক্ষোভ , মালদহে বিজেপি কার্যালয়ে শতাধিক মহিলার বিক্ষোভ
আগস্ট ২২, ২০২৬

অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ

ঝড়খালিতে ফের বাঘের মৃত্যু! ‘সুন্দরী’র পর এবার গেল ‘সুন্দর’, পরপর ২ মৃত্যুতে প্রশ্নের মুখে বাঘ সংরক্ষণ
আগস্ট ২২, ২০২৬

তারাপীঠ থেকে সংগঠন মজবুতের বার্তা বিজেপির , কর্মীদের নিয়ে শুরু প্রশিক্ষণ মহাঅভিযান
আগস্ট ২২, ২০২৬

কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি

“জুন, জুলাই, আগস্ট—তিন মাস হয়ে গেল, এখনও টাকা পাইনি!” অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় রাস্তায় মহিলারা
আগস্ট ২২, ২০২৬

বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের