নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা ১৯ নম্বর জাতীয় সড়কে। রাস্তার কাজ করার সময় জাতীয় সড়ক কর্তৃপক্ষের ৬ ঠিকা কর্মীকে সজোরে ধাক্কা মারল একটি কনটেনার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর জখম আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার বিকেলে রাজবাঁধ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে রাস্তার কাজ করছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ৬ ঠিকা কর্মী। সেই সময় দ্রুতগতিতে আসা একটি কনটেনার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় কাজ করা কর্মীদের সজোরে ধাক্কা মারে। আহত অবস্থায় ৬ কর্মীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা কাশীনাথ ভট্টাচার্য ও বিধান বাউড়িকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কাশীনাথ ভট্টাচার্যের বয়স ৪৮ বছর। তিনি গলসির বাসিন্দা। অন্যদিকে ৩২ বছরের বিধান বাউড়ির বাড়ি গোপালপুরে। ২ জনেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন।
দুর্ঘটনায় আহত ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জাতীয় সড়কের অ্যাম্বুল্যান্স চালক মনোজ সিং জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ২ জনকে মৃত ঘোষণা করা হয়। ঠিক কী কারণে কনটেনারটি নিয়ন্ত্রণ হারালো, চালকের গতি কত ছিল এবং দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ। পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফেও ঘটনার তদন্ত শুরু হয়েছে।
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর
বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত
অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ
কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি
বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের