নিজস্ব প্রতিনিধি, হাওড়া - দীর্ঘদিনের জমা জল, বেহাল রাস্তা এবং পথবাতির সমস্যায় ক্ষোভে ফেটে পড়লেন ডোমজুড়ের সাপুঁইপাড়ার বাসিন্দারা। অভিযোগ, বারবার জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। জল জমে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রতিদিন যাতায়াতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এমনকি দুর্ঘটনা এবং ডেলিভারি দিতে এসে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।
বাসিন্দাদের অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে তেমন কোনও উন্নয়নমূলক কাজ হয়নি এলাকায়। ভোটের সময় জনপ্রতিনিধিরা এলেও ভোটে জেতার পর আর সমস্যার খোঁজ নিতে দেখা যায় না বলেও অভিযোগ তাঁদের। ২৭০ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা দীপিকা পান্ডে ও তাঁর স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে প্রতি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দের কথা জানানো হলেও সেই টাকা কোথায় ও কীভাবে খরচ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, দ্রুত জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বেহাল রাস্তা সংস্কার এবং পথবাতির সমস্যারও সমাধান করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, এবার দ্রুত বাস্তবে কাজ চান তাঁরা। বিক্ষোভের সময় পঞ্চায়েত সদস্যা, তাঁর স্বামী এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্যও উঠে এসেছে আমাদের ক্যামেরায়।
স্থানীয় বাসিন্দা রূপালী মণ্ডল জানান, “আমাদের ২৭০ নম্বর বুথে প্রায় ১৫ বছর ধরে জমা জল, পচা দুর্গন্ধ আর খানাখন্দে ভরা রাস্তার সমস্যা। ভোটের সময় নেতারা আসেন, কিন্তু ভোটে জেতার পর আর কেউ খোঁজ নেন না। ১৫ বছর আগে শেষবার রাস্তা মেরামত হয়েছিল। বারবার জানানো সত্ত্বেও রাস্তার আলোও ঠিক করা হয়নি। বর্ষায় জল বাড়িতে ঢুকে যায়, সাপের উপদ্রবও বেড়েছে। স্কুলের বাচ্চা থেকে অফিসযাত্রী, প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কায় চলাচল করতে হচ্ছে। নতুন সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করা হোক।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে প্রতি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দের কথা থাকলেও বসুকাটি পঞ্চায়েতের ৩৩টি বুথের জন্য মোট ৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দের কথা। তবে তাঁদের দাবি, এখনও পর্যন্ত মাত্র তিনটি কাজ হয়েছে এবং বাকি টাকার হিসাব স্পষ্ট নয়। পঞ্চায়েত সদস্যার স্বামী অভিষেক পাল জানান, প্রকল্পের টাকা কোনও সদস্যের ব্যক্তিগত অ্যাকাউন্টে যায়নি। অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয় এক নিরপেক্ষ ব্যক্তির বাছাই করা তিনটি কাজই করা হয়েছে। তৃণমূল থেকে বিজেপিতে রাজনৈতিক পরিবর্তনের পর বকেয়া টাকা আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি। বাকি টাকা আর কাজের বিস্তারিত হিসাব পঞ্চায়েত বা বিডিও দফতর থেকেই জানা যাবে বলে জানান অভিষেক পাল।
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ
আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের