নিজস্ব প্রতিনিধি, হুগলি - গৃহশিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিবদাসপুর থানার অন্তর্গত দোগাছিয়া বারোয়ারিতলা ঘোষপাড়া এলাকায়। অভিযোগ, বাড়ির মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি থেকে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের সোনা, রুপোর গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোলন ঘোষ নামে ওই গৃহশিক্ষিকার বাড়িতেই গতকাল রাতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মূল দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর ভিতরে ঢুকে দেখা যায়, আলমারি থেকে সোনা, রুপোর গয়না উধাও। ঘটনার পরই খবর দেওয়া হয় শিবদাসপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, ঘটনায় কারা জড়িত, চুরি যাওয়া সামগ্রী কোথায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে জানা গিয়েছে।
দোলন ঘোষ জানান, 'সকাল ৭টা নাগাদ বাড়িতে এসে দেখি গেটের তালা ভাঙা, গেট খোলা। ভিতরে ঢুকে দেখি আলমারির লকার ভেঙে সোনার গয়না ভর্তি একটি সাদা ব্যাগ নিয়ে চোরেরা পালিয়েছে। ৩টি আংটি, কানের দুল, চেন-সহ বেশ কিছু সোনার গয়না ছিল। নগদ টাকা ছিল না। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।'
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ
আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের