নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বসিরহাট স্বাস্থ্য জেলার হাসপাতালে কর্মরত প্রায় ১৫০ জন আয়া কর্মীর কর্মসংস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের মধ্যে তাদের হাসপাতাল থেকে সরে যেতে বলা হয়। ফলে দীর্ঘদিনের কাজ হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় পড়ে যান আয়া কর্মীরা। বিষয়টি সামনে আসার পরেই তাদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে রোগীদের দেখা শোনা সহ বিভিন্ন পরিষেবায় যুক্ত রয়েছেন এই আয়া কর্মীরা। কাজ বন্ধ হয়ে গেলে তাদের সংসারে বড় আর্থিক চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। অনেকের বয়স বেশি হওয়ায় নতুন করে কাজ খুঁজে নেওয়াও কঠিন। সেই পরিস্থিতিতে কর্মসংস্থান বজায় রাখার আবেদন জানান তারা। তাদের আবেদনের পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। আয়া কর্মীদের পুরনো কর্মস্থলেই পরিষেবা চালিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
আয়া কর্মীরা জানিয়েছেন, বহু বছর ধরে এই হাসপাতালেই কাজ করে আসছেন তারা। হঠাৎ কাজ বন্ধের কথা শুনে সংসার চালানো নিয়ে ভয় তৈরি হয়েছে। এই বয়সে নতুন কাজ পাওয়া কঠিন হয়ে উঠবে তাদের জন্য। তাই সরকারের কাছ থেকে কাজ বহাল রাখার আশ্বাস পেয়ে এখন তারা অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন।
অন্যদিকে জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য জানান , আয়া দিদিদের দীর্ঘদিনের কাজের বিষয়টি গুরুত্ব দিয়ে সরকারের কাছে জানানো হয়েছে। তাদের কর্মসংস্থান যাতে বন্ধ না হয়, সেই বিষয়ে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে আগামী দিনে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হবে। তারা যেভাবে পরিষেবা দিয়ে আসছেন, সেই কাজ যাতে চালিয়ে যেতে পারেন, সেই চেষ্টা থাকবে।
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ
আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের