নিজস্ব প্রতিনিধি, হুগলি - তারাপীঠের পর কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। আগুন লাগার মতো পরিস্থিতি তৈরি হলে হোটেলগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে যৌথ অভিযান চালানো হয়। চাঁপদানি বিধানসভার বিজেপি বিধায়ক, দমকল আধিকারিক এবং শ্রীরামপুর থানার পুলিশ আধিকারিকরা এই অভিযানে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির শ্রীরামপুর থানার পিয়ারাপুর এলাকার দিল্লি রোডের ধারে থাকা একাধিক হোটেলে গিয়ে পরিদর্শন করা হয়। হোটেলগুলিতে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে কি না, সেগুলি ঠিকঠাক অবস্থায় আছে কি না এবং জরুরি পরিস্থিতিতে আগুন নেভানোর ব্যবস্থা কতটা কার্যকর, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়েও নজর দেওয়া হয়।
অভিযানের সময় হোটেলগুলির ফায়ার সেফটি সার্টিফিকেটও পরীক্ষা করা হয়। সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছে কিনা বা তা আপডেট করা রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের এই তৎপরতার মূল লক্ষ্য, কোনও দুর্ঘটনা ঘটার আগেই হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার করা।
চাঁপদানি বিধানসভার বিজেপি বিধায়ক ও দমকল আধিকারিক জানান, নোটিশ দেওয়ার পর হোটেলের সমস্ত জবরদখল সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সেফটি সিস্টেমের পরীক্ষা, সাইরেন এবং জলের চাপও পরীক্ষা করে দেখা হয়েছে। সবকিছু ঠিক থাকলেও কর্মীদের মধ্যে ফায়ার সেফটি নিয়ে সচেতনতার অভাব রয়েছে। ফায়ার সিস্টেম কীভাবে চালু করতে হয়, রান্নার কর্মী-সহ প্রত্যেক স্টাফের তা জানা জরুরি। মাত্র দু’জনকে প্রশিক্ষণ দিলে তারা অনুপস্থিত থাকলে বিপদের সময় সমস্যা হতে পারে। তাই আরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভুল হলে কোনও ছাড় দেওয়া হবে না। অনভিপ্রেত ঘটনা এড়াতে বাকি হোটেলগুলিতেও এই তদারকি অভিযান চলবে।
পিয়ারাপুর এলাকার ফায়ার ইনস্পেক্টর শান্তনু মালিক জানান, হোটেলের বার ও রেস্তোরাঁ অনুমোদিত প্ল্যানে নেই। তাই সেটি প্ল্যানে দেখাতে হবে। পাশাপাশি পাশের খোলা জায়গাও অননুমোদিতভাবে ব্লক করা হয়েছে, সেটি সরাতে হবে। জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য পিছনের বাহ্যিক সিঁড়ি সবসময় খোলা রাখতে হবে। তাদের মূল উদ্দেশ্য মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা। ফায়ার লাইনের চাপ পরীক্ষা করে দেখা হয়েছে এবং চাপ যথেষ্ট রয়েছে। তবে পাইপলাইনে কিছু সমস্যা ও জল বেরিয়ে যাওয়ার সমস্যা ধরা পড়েছে। তাই হোস পাইপ বদলের নির্দেশ দেওয়া হয়েছে।
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ
আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর
বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের