নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - জোয়ারের সময় সমুদ্রে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তাল ঢেউয়ের টানে গভীর জলে তলিয়ে যান দুই পর্যটক। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন নুলিয়ারা। স্পিডবোট নিয়ে সমুদ্রে নেমে প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। ঘটনায় এক পর্যটককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মন্দারমণি সমুদ্রসৈকতে জোয়ারের সময় কয়েক জন পর্যটক সমুদ্রে স্নান করতে নেমে পড়েন। সেই সময় আচমকাই বড় ঢেউ এসে দু’জনকে টেনে গভীর জলে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে তারা চোখের আড়ালে চলে যান। ঘটনার পর সৈকতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নুলিয়ারা দ্রুত সমুদ্রে নেমে তল্লাশি শুরু করেন।
দীর্ঘক্ষণ তল্লাশির পর এক পর্যটককে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তার কোনও সাড়াশব্দ না থাকায় দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সোমনাথ মজুমদার। তিনি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার দুলালপুর পূর্ব পাড়ার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
অন্যদিকে, এই ঘটনায় নিখোঁজ ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জামালহাটির বাসিন্দা কমলেশ মণ্ডল। শনিবার রাত পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি। রবিবার সকালে ফের সমুদ্রে তল্লাশি শুরু হয়। কিছুক্ষণ পর সমুদ্রে ভাসমান অবস্থায় কমলেশ মণ্ডলের দেহ উদ্ধার করেন নুলিয়ারা। দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় সমুদ্রসৈকতে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ
আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের