নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - শ্রাবণ মাস উপলক্ষে শিলিগুড়িতে মহাদেবের কলস যাত্রা ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ। কৈলাস-মানস সরোবর থেকে আনা পবিত্র জল নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রায় ৩০০ বছরের পুরনো চাঁদ মুনি মন্দিরে শোভাযাত্রা পৌঁছায়। সেখানেই মহাদেবের জলাভিষেক করা হয়।
সূত্রের খবর, সোমবার সকাল ১০টা নাগাদ চম্পাসাড়ীর শ্রী গুরু বিদ্যা মন্দির স্কুল প্রাঙ্গণে মহাদেবের পুজোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে কৈলাস-মানস সরোবর থেকে নিয়ে আসা পবিত্র জল বিতরণ করা হয়। এরপর শুরু হয় কলস যাত্রা, শোভাযাত্রা। চম্পাসাড়ী থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মাল্লাগুড়ি, দার্জিলিং মোড় হয়ে চাঁদ মুনি মন্দিরে পৌঁছায়। সেখানে উপস্থিত ভক্তরা কৈলাস-মানস সরোবরের জল দিয়ে দেবাদিদেব মহাদেবের জলাভিষেক করেন। পুজো, জলাভিষেক শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এই কলস যাত্রায় উপস্থিত ছিলেন হিন্দু সভ্য সমাজের চেয়ারম্যান আদিত্য প্রসাদ সোনি, সভাপতি মনোজ কুমার শর্মা, মহামন্ত্রী নীরজ ভগত, সহ-সভাপতি সফল মাহাতো, সচিব আমন গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল, মণ্ডল-১-এর সভাপতি বিনোদ গুপ্তা, কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন, কানহাইয়া পাঠক-সহ বিজেপির একাধিক নেতা।
হিন্দু সভ্য সমাজের সভাপতি মনোজ কুমার শর্মা জানান, 'শ্রাবণের এই পবিত্র মাসে যারা কোনও কারণে বাবা ধামে যেতে পারেননি, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। এই যাত্রার মাধ্যমে তারা বাবা ধাম যাত্রার ফল লাভ করবেন।'
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ
আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের