নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এরপর সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। জেল থেকে মুক্তির মাত্র তিন মাসের মধ্যেই ফের মাদক মামলায় জড়িয়ে পড়ায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার নিবেদিতা রোড সংলগ্ন এলাকায়। প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায়। ধৃতের নাম রতন রায়। তিনি বাঘাযতীন কলোনির ৪৫ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর গলির বাসিন্দা এবং পেশায় অটোচালক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তল্লাশিতে তাঁর কাছ থেকে প্রায় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্যও যথেষ্ট বলে জানা গেছে।
রতনের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত অভিযোগ ছিল। ওই মামলায় দীর্ঘদিন জেল হেফাজতে ছিলেন তিনি। প্রায় চার বছর জেলে থাকার পর মাত্র তিন মাস আগে মুক্তি পান রতন। জেল থেকে বেরোনোর কয়েক মাসের মধ্যেই ফের তাঁর বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ ওঠে। পুরনো মামলায় জেল খাটার পরেও কীভাবে তিনি আবার মাদক কারবারের সঙ্গে যুক্ত হলেন, তা নিয়েও তদন্তকারীরা খোঁজখবর শুরু করেছেন।
ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংস। উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত রতন রায়কে আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
স্ত্রীকে খুনের পর কীটনাশক খাওয়ার দাবি , হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
রেললাইনের ধারে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য, দুর্ঘটনা নাকি খুন, খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ
আরাবুল-কাণ্ডের রেশ কাটার আগেই ISF অফিসে আগুন
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর
বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত
অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের