নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আরাবুল ইসলামের আইএসএফ ত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাঙড়ে পরপর অশান্তির ঘটনায় নতুন করে উত্তেজনা। গভীর রাতে আগুনে পুড়ে ছাই আইএসএফের পার্টি অফিস। রবিবার সকালে সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী-সমর্থকরা। অভিযোগের আঙুল বিজেপির দিকে উঠলেও তা অস্বীকার করেছে গেরুয়া শিবির। একইসঙ্গে আগের রাতে আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ ঘিরেও তৈরি হয়েছে রহস্য।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের শাকসর এলাকার। দীর্ঘদিন ধরে সেখানে আইএসএফের একটি দলীয় কার্যালয় ছিল। অভিযোগ, শনিবার গভীর রাতে কেউ বা কারা ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয় এবং পুড়ে যায় গোটা পার্টি অফিস। খবর ছড়াতেই রবিবার সকালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন আইএসএফ কর্মী-সমর্থকরা। কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধও করা হয়।
অভিযোগ, এই আগুনের ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কার্যালয়ে আগুন লাগার ঘটনায় কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যেই সামনে এসেছে আরও একটি ঘটনা। শনিবার সকালেই আইএসএফ ছাড়ার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেছিলেন আরাবুল ইসলাম। তার কয়েক ঘণ্টা পর রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। আরাবুলের অভিযোগ, হামলার পিছনে আইএসএফের লোকজন জড়িত। যদিও সেই অভিযোগেরও সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
একদিকে দল ছাড়ার পর আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ, অন্যদিকে রাত পেরোতেই আইএসএফের কার্যালয়ে আগুন সময়গত এই যোগসূত্রই এখন রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি করছে। দুটি ঘটনার মধ্যে আদৌ কোনও সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশের আশ্বাসের পর রাস্তা অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে পরপর অশান্তির ঘটনায় ভাঙড়ে এখনও চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।
মাত্র তিনদিনে ২৩৫ বাড়ির জনগণনা শেষ, নির্ভুলতার পাশাপাশি দ্রুত কাজেও নজির শিক্ষকের
রাস্তার কাজের সময় ৬ কর্মীকে ধাক্কা কনটেনারের , আশঙ্কাজনক ৪ জন
২৩-২৫ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে , কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে শুরু তদন্ত
গুলি লক্ষ্যভ্রষ্ট, এরপর বাড়ি লক্ষ্য করে বোমা, তৃণমূল-আইএসএফের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, পাল্টা দাবি গোষ্ঠীকোন্দলের
সরকারি কর্মীর বাড়িতে হঠাৎ তল্লাশি ঘিরে চাঞ্চল্য, অভিযানের নেপথ্যে কী অভিযোগ তা এখনও স্পষ্ট নয়
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর
বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত
অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ
কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি
বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের