নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তিলজলার অগ্নিকাণ্ডের পর এবার কড়া প্রশাসনিক পদক্ষেপের পথে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জিরো টলারেন্স’ বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই তিলজলা এলাকায় নামল বুলডোজার। অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নেমে কেএমসি ও কেএমডিএর যৌথ উদ্যোগে শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ।
তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যুর পরই প্রশাসনের উপর চাপ বাড়ে। তদন্তে উঠে আসে, সংশ্লিষ্ট এলাকায় একাধিক অবৈধ নির্মাণ এবং নিরাপত্তাহীন পরিকাঠামোর অভিযোগ। এরপর নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তিনি নির্দেশ দেন, এক দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে।
মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পর বুধবার তিলজলা এলাকায় যৌথ অভিযানে নামে কলকাতা পুরসভা এবং কেএমডিএ। এলাকায় পৌঁছায় একাধিক বুলডোজার। অন্তত ২ টি বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিযান ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই সংশ্লিষ্ট বাড়িগুলি খালি করিয়ে দেওয়া হয়। বাসিন্দারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের