নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পুলিশের দ্রুত পদক্ষেপ। বিতর্কিত উস্কানিমূলক মন্তব্যের জেরে এবার আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছাল পুলিশের নোটিশ। দুটি পৃথক মামলায় তদন্তে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। যা ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি।
মঙ্গলবার পুলিশ মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছে দুটি পৃথক নোটিশ দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, উস্কানিমূলক বক্তব্য সংক্রান্ত দুটি আলাদা মামলায় তদন্তের স্বার্থে তাকে হাজির হতে বলা হয়েছে। একটি মামলায় আগামী ৩ জুলাই এবং অন্য মামলায় ৫ জুলাইয়ের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এক জনসভায় হুমায়ুন কবীরের বক্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। সেই মন্তব্যের জেরে একাধিক অভিযোগ দায়ের হওয়ার পর বিষয়টি নিয়ে বিধানসভাতেও সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, আইন ভঙ্গ বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনও বক্তব্য বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার পরপরই পুলিশ তদন্তে গতি আনে। এর আগে ওই সভার দুই আয়োজককেও গ্রেফতার করা হয়। এবার সরাসরি হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছে তদন্তে সহযোগিতার জন্য নোটিশ দিল পুলিশ।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের