নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর ছড়িয়ে পড়া অশান্তির ঘটনায় এবার কড়া পদক্ষেপ পুলিশের। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা এবং আইনশৃঙ্খলা ভাঙার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই এই অভিযানে প্রশাসনের সক্রিয়তা আরও স্পষ্ট হয়েছে।
বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনার পর একাধিক এলাকায় বিক্ষোভ, রাস্তা অবরোধ, রেললাইন ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ওঠে। পাশাপাশি পুলিশকর্মীদের উপর হামলার ঘটনাও সামনে আসে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বারুইপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়ে জানিয়েছিলেন, অশান্তি ও ভাঙচুরে জড়িত কাউকেই রেয়াত করা হবে না।
এর ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করে। বুধবার সকালে ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়। তবে ধৃতদের দাবি, তারা কোনও ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট বা পুলিশের উপর হামলার সঙ্গে জড়িত নন এবং তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এদিকে আদালত চত্বরে ধৃতদের পরিবারের সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সে জন্য আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের