নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ঋণখেলাপি মামলায় সুভাষ চন্দ্রের বড় স্বস্তি ঘিরে নতুন বিতর্ক। জি গ্রুপের প্রাক্তন কর্ণধারের ঋণ মকুবের খবর সামনে আসতেই কটাক্ষ করলেন পলাতক শিল্পপতি বিজয় মালিয়া। নিজের ঋণের বড় অঙ্ক উদ্ধার হওয়ার দাবি তুলে প্রশ্ন তুলেছেন তিনি। সুভাষকে 'বন্ধু' বলে অভিনন্দন জানালেও ক্ষোভ স্পষ্ট তাঁর বক্তব্যে।
সুভাষ চন্দ্রের একাধিক সংস্থার ঋণ নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছিল। ওই সংস্থাগুলি বিভিন্ন সময়ে মোট প্রায় ৪৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল বলে সুভাষের দাবি। পরে সংস্থা বিক্রি করা-সহ বিভিন্ন উপায়ে সেই ঋণের প্রায় ৯০ শতাংশ পরিশোধ করা হয় বলে জানান তিনি। তাঁর বক্তব্য, শেষ পর্যন্ত প্রায় ৪ হাজার কোটি টাকার ঋণ বাকি ছিল। সেই ঋণের দায় নিয়ে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে বিষয়টি পৌঁছয়।
মামলায় সুভাষ চন্দ্র ব্যক্তিগত ভাবে গ্যারান্টার ছিলেন। ট্রাইব্যুনালে তাঁর বিভিন্ন সংস্থার নামে মোট ২২ হাজার ৬ কোটি টাকার ঋণের হিসাব সামনে আসে। ওই ঋণ পরিশোধে সংস্থাগুলি সক্ষম নয় বলেই জানানো হয়। ফলে গ্যারান্টার হিসাবে সুভাষের উপরও দায় বর্তানোর বিষয়টি উঠে আসে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি মামলাটিতে বড় সিদ্ধান্ত নেয় ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত সম্পত্তি থেকে মাত্র সাড়ে ৬ কোটি টাকা পরিশোধ করলেই ওই ঋণের দায় থেকে মুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে সুভাষ চন্দ্রের। বিপুল অঙ্কের ঋণের তুলনায় নিষ্পত্তির অর্থ এত কম হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সুভাষের বক্তব্য, ট্রাইব্যুনালের সামনে যে ২২ হাজার কোটি টাকার অঙ্ক দেখানো হচ্ছে, সেটিই তাঁর প্রকৃত বকেয়া ঋণের পরিমাণ নয়।
এই সিদ্ধান্তের পরই সমাজমাধ্যমে সরব হন বিজয় মালিয়া। এক্স হ্যান্ডলে সুভাষ চন্দ্রকে 'বন্ধু' বলে অভিনন্দন জানান তিনি। মালিয়া লেখেন, 'এ খবর সত্যি হলে আমার বন্ধু সুভাষকে আমার অভিনন্দন'। এরপর নিজের ঋণের হিসাব তুলে ধরেন তিনি। তাঁর দাবি, ব্যাঙ্ক ও সরকার ইতিমধ্যেই জানিয়েছে, তাঁর ৬,২০৩ কোটি টাকার ঋণের বিপরীতে ১৪,১০০ কোটি টাকা উদ্ধার হয়েছে।
মালিয়ার প্রশ্ন, তাঁর ঋণের প্রায় দ্বিগুণ অর্থ উদ্ধার হওয়ার পরও কেন তাঁকে একই ধরনের স্বস্তি দেওয়া হচ্ছে না? আরও অনেক ঋণগ্রহীতা মোট বকেয়ার তুলনায় সামান্য অর্থ দিয়ে নিষ্পত্তি করেছেন বলেও দাবি করেন তিনি। ভারতীয় বিচারব্যবস্থায় ঋণ নিষ্পত্তির এটাই কি নিয়ম, সেই প্রশ্নও তোলেন মালিয়া। সংবাদমাধ্যম কেন এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে না, তা নিয়েও কটাক্ষ করেন তিনি।
অন্যদিকে, সুভাষ চন্দ্রের হিসাব অনুযায়ী, তাঁর সংস্থাগুলির নেওয়া প্রায় ৪৬ হাজার কোটি টাকার ঋণের ৯০ শতাংশ ইতিমধ্যেই মেটানো হয়েছে। বিভিন্ন সংস্থা বিক্রি ও অন্য উপায়ে সেই অর্থ পরিশোধ করা হয়েছে বলে তাঁর দাবি। বাকি ঋণ নিয়েই আইনি প্রক্রিয়া চলছিল। সেই মামলায় ট্রাইব্যুনালের সাম্প্রতিক সিদ্ধান্তের পর সুভাষ চন্দ্র স্বস্তি পেলেও, তাঁকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছেন বিজয় মালিয়া।
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের