6a8f00129653b_Gallery_1787756359630
আগস্ট ২৬, ২০২৬ রাত ০৮:৩৫ IST

নেপালে মৃত্যুমিছিল, নিখোঁজ ১০৫ ভারতীয়! বিপর্যয়ের মাঝেই বলেন্দ্র শাহকে ফোন মোদির, বার্তা পাশে আছি

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ প্রায় ৪০০ কৈলাসযাত্রী। এই পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেশী দেশের পাশে থাকার বার্তা দেন তিনি।

বুধবার সকাল থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। বিপর্যয়ের কেন্দ্র নেপালের রসুয়া জেলা। চিন সীমান্তের কাছে রয়েছে এলাকাটি। সেখান দিয়ে বয়ে গেছে ভোটেকোশী নদী। আচমকাই নদীর জলস্তর বেড়ে যায়। এরপরই ভয়াবহ হড়পা বান নামে। তিমুর ও স্যাফ্রুবেসি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তোড়ে বহু বাড়ি ও যানবাহন ভেসে যায়।বিপর্যয়ের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তিব্বত থেকে জল নেমে আসার কথা বলা হচ্ছে।

রসুয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম। পাশাপাশি হিমবাহের জলাধার ভেঙে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন ১০৫ জন ভারতীয়। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, মোট ৩৮৪ পর্যটকের সন্ধান নেই। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি। জানা গেছে, ভারতীয়রা কৈলাস-মানস সরোবর যাত্রায় যাচ্ছিলেন। রসুয়ায় ২৬ জন নেপাল পুলিশ আধিকারিকও নিখোঁজ। আধাসেনার ৭ জওয়ানেরও খোঁজ নেই।

নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। মুগলিন-সহ ত্রিশূলী নদীর পাড়ের বাসিন্দাদের সরতে বলা হয়েছে। দুর্গত এলাকায় চলছে উদ্ধারকাজ। চিকিৎসক দল ও অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতেই বলেন্দ্র শাহকে ফোন করেন মোদি। নেপালের পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই রাষ্ট্রনেতা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। নেপালের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

মোদির এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, 'প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে কথা বলেছি। নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে'। ভারতের সহযোগিতার কথাও স্পষ্ট করেন মোদি। তিনি লেখেন, 'নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত'। উদ্ধার ও ত্রাণে দুই দেশের দল সমন্বয় করছে বলেও জানান তিনি।

এদিকে নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। উদ্ধার অভিযান শেষ হলেই ক্ষয়ক্ষতির প্রকৃত ছবি স্পষ্ট হবে।

আরও পড়ুন

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের
আগস্ট ২৬, ২০২৬

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের