6a8ecbe540673_IMG-20260826-WA0037
আগস্ট ২৬, ২০২৬ দুপুর ০৪:৫৬ IST

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি , কর্ণাটক - সংসারের সমস্ত কাজ কিংবা শ্বশুর শাশুড়ির দেখাশোনার দায়িত্ব জোর করে স্ত্রীর কাঁধে চাপিয়ে দেওয়া যাবে না। বিবাহ কোনও মহিলার ব্যক্তিস্বাধীনতা নিয়ন্ত্রণের অনুমতি দেয় না। এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের।


আদালতের রায় ও নথি অনুযায়ী ,  ২৪ আগস্ট ২০২৬- এর রায়ে আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে  বিয়ে হয়েষ গেলেই কোনও নারীর ইচ্ছা, স্বাধীনতা আর ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার শেষ হয়ে যায় না। স্ত্রীকে শুধুমাত্র গৃহকর্মের দায়িত্বে থাকা একজন কর্মীর মতো দেখা যায় না। একইভাবে স্বামীর বাবা মায়ের দেখাশোনা করাও তার উপর বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়া যায় না। বিচারপতি ড. চিল্লাকুর সুমলতার একক বেঞ্চ একটি দাম্পত্য বিবাদ সংক্রান্ত রিভিশন পিটিশনের শুনানিতে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে। স্ত্রী আর নাবালিকা মেয়েকে ভরণপোষণ দেওয়ার নির্দেশের বিরুদ্ধে আবেদন করেছিলেন এক স্বামী। আদালত ওই ব্যক্তির স্ত্রীকে প্রতি মাসে ৫ হাজার টাকা। নাবালিকা মেয়েকে ৪ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। মোট মাসিক ভরণপোষণের পরিমাণ ছিল ৯ হাজার টাকা। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের আবেদন করেন স্বামী।

আবেদনকারীর অভিযোগ ছিল , তার স্ত্রী সংসারের কাজ ঠিকমতো করতেন না। তার বাবা-মায়ের দেখাশোনাও করতেন না। তার আরও দাবি, স্ত্রী স্বামীর অনুমতি না নিয়েই একাধিকবার বাপের বাড়িতে চলে যেতেন। অন্যদিকে স্ত্রীর অভিযোগ ছিল সম্পূর্ণ ভিন্ন। তার দাবি, স্বামী আর শ্বশুরবাড়ির সদস্যদের হাতে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। স্বামীর জুয়া খেলা ও মদ্যপানের অভ্যাস নিয়েও অভিযোগ করেন তিনি। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সুমলতা বলেন, একজন স্ত্রীকে শুধুমাত্র সংসারের কাজ করার জন্য নিয়োজিত কর্মী হিসেবে বিবেচনা করা যায় না। ঘরের সমস্ত দায়িত্ব যে একমাত্র মহিলার  এমন ধারণাও গ্রহণযোগ্য নয়। সংসারের কাজ নারী আর পুরুষ ২ জনেরই সমানভাবে ভাগ করে নেওয়া উচিত। শ্বশুর শাশুড়ির দেখাশোনার প্রশ্নেও আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত স্পষ্ট। বিচারপতি জানান, বাবা -মায়ের যত্ন নেওয়ার মূল দায়িত্ব তাদের নিজের ছেলে বা মেয়ের। পুত্রবধূ বা জামাই সেই দায়িত্ব নেবেন কি না, তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। অর্থাৎ আইনগত আর পারিবারিকভাবে বাধ্য করা যায় না। স্ত্রী কখন নিজের বাবা মায়ের বাড়িতে যাবেন, তা নিয়েও আদালত প্রশ্ন তোলে। একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় মহিলাকে নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার মতো ব্যক্তিগত বিষয়ে স্বামী আর শ্বশুরবাড়ির অনুমতি নিতে হবে এই ধারণা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য আদালতের।

বিচারপতি সুমলতা আরও জানান, স্ত্রীকে স্বামীর ইচ্ছা আর প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করতে বাধ্য করা যায় না। নিজের কেরিয়ার, অর্থনৈতিক বিষয় , ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার একজন মহিলার রয়েছে। বিবাহ কোনওভাবেই সেই ব্যক্তিস্বাধীনতা নিয়ন্ত্রণের লাইসেন্স হতে পারে না। আদালতের মতে, কোনও স্ত্রীর পরিবারের প্রতি ভালবাসা আর দায়িত্ববোধকে তিনি কতটা ‘অনুগত’ বা ‘বাধ্য’ তার মাপকাঠিতে বিচার করা উচিত নয়। বিয়ে এমন কোনও সম্পর্ক নয়, যেখানে একজন শুধু নিয়ন্ত্রণ করবেন আর অন্যজন নিয়ন্ত্রিত হবেন। বরং সমান মর্যাদা আর  ব্যক্তিস্বাধীনতার উপরই বিবাহিত সম্পর্কের ভিত্তি তৈরি হওয়া উচিত। শেষ পর্যন্ত পারিবারিক আদালতের দেওয়া ভরণপোষণের নির্দেশে কোনও পরিবর্তন করেনি  হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় আর মূল্যবৃদ্ধির কথা বিবেচনা করলে মাসিক ৯ হাজার টাকা ভরণপোষণের অঙ্কও অত্যাধিক বলে মনে করেনি আদালত। ফলে স্বামীর আবেদন খারিজ করে দেওয়া হয়।

আরও পড়ুন

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের