6a8fdbd010c9e_IMG_20260827_114528
আগস্ট ২৭, ২০২৬ দুপুর ১২:৪১ IST

“ভিউ-লাইকের নেশায় বেপরোয়া Gen Z?” ঝাড়খণ্ডের গড়ওয়ায় রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই হাত হারালেন ১৯ বছরের তরুণী

নিজস্ব প্রতিনিধি , ঝাড়খন্ড - সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও বানানোর বিপজ্জনক প্রবণতা ফের এক তরুণীর মর্মান্তিক পরিণতি ডেকে আনল। লাইক আর ভিউ পাওয়ার প্রতিযোগিতায় ট্রেনের ধাক্কায় নিজের দুটি হাতই হারালেন ১৯ বছর বয়সী পূর্ণিমা কুমারী। শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার গড়ওয়া জেলার নগর উন্তারি রেলওয়ে ডিভিশনের রাইসা এলাকায় ঘটনাটি ঘটে। গড়ওয়া এলাকার বাসিন্দা ধীরজ সিংহের মেয়ে পূর্ণিমা বন্ধুদের সঙ্গে রেললাইনের কাছে রিল তৈরি করতে গিয়েছিলেন। সেই সময় রাঁচি চোপান এক্সপ্রেস ওই লাইন দিয়ে আসছিল।  ট্রেন আসার বিষয়ে তাকে সতর্কও করা হয়েছিল। তবে পূর্ণিমা সম্ভবত ভেবেছিলেন ট্রেনটি অনেক দূরে রয়েছে আর ধীর গতিতে এগোচ্ছে। সেই ভুল ধারণার জেরেই তিনি সময়মতো রেললাইন থেকে সরে যেতে পারেননি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার পর সঙ্গে থাকা বন্ধুরাই তাকে উদ্ধার করে গড়ওয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পরিবারের সদস্যরা।  দুটি হাত হারানোর পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও গুরুতর চোট থাকায় এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন পূর্ণিমা।

এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার ভিডিও তৈরির প্রবণতা নিয়ে। লাইক, ভিউ আর ফলোয়ার বাড়ানোর প্রতিযোগিতায় অনেকেই রেললাইন, নদী, জলপ্রপাত কিংবা উঁচু ভবনের মতো ঝুঁকিপূর্ণ জায়গাকে বেছে নিচ্ছেন। সচেতনতা সত্ত্বেও এমন দুর্ঘটনা বারবার ঘটছে।

ঝুঁকিপূর্ণভাবে রিল আর ভিডিও তৈরি করতে গিয়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ভারতে। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রায় ৮৬ শতাংশের বয়স ১০ থেকে ২৯ বছরের মধ্যে। কয়েক মাস আগেই দিল্লিতে রিল বানানোর সময় নিজে নিজেকে গুলি করে আহত হন ২৮ বছরের এক যুবক। তুতো দাদার লাইসেন্সপ্রাপ্ত পিস্তল নিয়ে ভিডিও বানানোর সময় ওই ঘটনা ঘটে। অন্যদিকে, ফরিদাবাদে SUV-তে  কয়েকজন বন্ধুকে নিয়ে রিল তৈরির সময় খাদে পড়ে ১৫ আর ৯ বছরের দুই নাবালক। আহত হন আরও  ৩ জন।

আরও পড়ুন

হড়পা বানের তাণ্ডবে লণ্ডভণ্ড নেপাল , মৃত বেড়ে ১৬২ , নিখোঁজ ৭৫০
আগস্ট ২৭, ২০২৬

হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী

নেপালে মৃত্যুমিছিল, নিখোঁজ ১০৫ ভারতীয়! বিপর্যয়ের মাঝেই বলেন্দ্র শাহকে ফোন মোদির, বার্তা পাশে আছি
আগস্ট ২৬, ২০২৬

৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের
আগস্ট ২৬, ২০২৬

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের