নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মনুস্মৃতি নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেত্রী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিয়া খান। প্রাচীন এই গ্রন্থের বক্তব্য বিকৃত করে উপস্থাপনের অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
শনিবার পুণেতে 'ছাত্রদের কণ্ঠস্বর' নামে একটি অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে কথা বলছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানেই মনুস্মৃতির প্রসঙ্গ তুলে পিতৃতান্ত্রিক চিন্তাভাবনার সমালোচনা করেন তিনি। শিক্ষার্থীদের পিতৃতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান কংগ্রেস নেতা। তাঁর বক্তব্যের মধ্যেই উঠে আসে মনুস্মৃতিতে নারীর অবস্থান নিয়ে একটি নির্দিষ্ট অংশের প্রসঙ্গ।
রাহুল বলেন, 'আমি এখানে মনুস্মৃতির কথা উল্লেখ করতে চাই, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে শৈশবে একজন নারী তার পিতার অধীনে থাকবে, যৌবনে সে তার স্বামীর অধীনে থাকবে ও যখন তার স্বামী মারা যাবে, তখন সে তার ছেলেদের অধীনে থাকবে। নারীর কখনোই স্বাধীন হওয়া উচিত নয়। এই শব্দগুলো অত্যন্ত লজ্জাজনক'। তাঁর এই মন্তব্যের পরেই তা নিয়ে আপত্তি তোলেন বিজেপি নেত্রী নাজিয়া খান।
নাজিয়ার অভিযোগ, মনুস্মৃতির একটি নির্দিষ্ট অধ্যায়ের বক্তব্য বেছে নিয়ে তার শব্দ ও অর্থ এমন ভাবে তুলে ধরা হয়েছে, যাতে প্রাচীন গ্রন্থটি সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়। তাঁর দাবি, গ্রন্থটিকে অপমান করার উদ্দেশ্যেই বক্তব্য বিকৃত করে উপস্থাপন করেছেন রাহুল। সেই কারণেই গাজীপুরের ইন্দিরাপুরম থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কি কখনও বলেছেন যে প্রত্যেকের মনুস্মৃতি পড়া উচিত বা সেই অনুযায়ী চলা উচিত? একইসঙ্গে নিজের বক্তব্যে ধর্মীয় পরিচয়ের প্রসঙ্গও আনেন নাজিয়া। তিনি বলেন, 'আমি কলমা ও শাহাদাত দুটোই পাঠ করি। আবার যখন আমি বন্দে মাতরম গাই, তখন নিজেকে নিয়ে খুব গর্ববোধ করি, যদিও আমি একজন খান'। তাঁর বক্তব্য, প্রত্যেকেরই বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার রয়েছে। রাহুল যা বলতে চান, তা বলার অধিকার তাঁর রয়েছে।
তবে রাহুলের অনুষ্ঠানের মঞ্চের পটভূমি নিয়েও প্রশ্ন তুলেছেন নাজিয়া। তাঁর প্রশ্ন, সেখানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি কেন রাখা হয়েছিল। পাশাপাশি মোহন ভাগবতের ছবিও কেন ব্যবহার করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাজিয়ার দাবি, বক্তব্যের সঙ্গে এই ছবিগুলির ব্যবহার নিয়েও ব্যাখ্যা প্রয়োজন। এই সমস্ত বিষয় সামনে রেখেই রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী।
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের