6a8eea68effc0_IMG_20260826_185906
আগস্ট ২৬, ২০২৬ রাত ০৮:৩৪ IST

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের

নিজস্ব প্রতিনিধি , কর্ণাটক -  শ্রীরঙ্গপট্টনার আরতি উক্কাডা মন্দিরে ‘ভীমন অমাবস্যা’ উৎসবের রাতে ভিআইপি দর্শনের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি বিধায়ক বি. সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বর্যা আর কর্তব্যরত মহিলা সাব ইন্সপেক্টর সাভিথা বি. পাটিলের মধ্যে শুরু হওয়া রাগারাগি শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

পুলিশ সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে গত ১২ আগস্ট রাত প্রায় ৮টা নাগাদ। উৎসব উপলক্ষে সেদিন মন্দির চত্বরে বিপুল ভিড় ছিল। তুমাকুরু রুরাল কেন্দ্রের বিজেপি বিধায়ক বি. সুরেশ গৌড়ার মেয়ে ঐশ্বর্যা সাধারণ ভক্তদের সারি এড়িয়ে সরাসরি গর্ভগৃহে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা সাব ইন্সপেক্টর সাভিথা বি. পাটিল তাঁকে বাধা দিয়ে অন্য ভক্তদের মতো লাইনে অপেক্ষা করতে বলেন।এই ঘটনাকে কেন্দ্র করেই  দু’ জনের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়।  বেশ কিছুক্ষণ ধরে   দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলছে। একসময় ফোনেও কথা বলতে দেখা যায় ঐশ্বর্যাকে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ার পর আচমকাই তিনি কর্তব্যরত ওই মহিলা পুলিশ আধিকারিককে চড় মারেন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পাল্টা চড় মারেন সাভিথাও। পরে উপস্থিত অন্যরা এগিয়ে এসে  দু’জনকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর সাভিথা বি. পাটিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তাঁকে অপমান করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে আর সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে ক্যাথানাহল্লি থানায় ঐশ্বর্যার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের দাবি করা হয়েছে। ঐশ্বর্যও মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের পাল্টা অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ প্রথমে গ্রহণ করা হয়নি। বর্তমানে পুলিশের পক্ষ থেকে   দু’পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরে দর্শনের নিয়ম, ক্ষমতার প্রভাব আর কর্তব্যরত পুলিশের সঙ্গে বিধায়ক কন্যার সংঘর্ষ এই ৩ টি বিষয়কে কেন্দ্র করে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর ঘটনার তদন্ত নিয়ে নজর রয়েছে সকলের।

ঘটনার পর মুখ খুলেছেন বিধায়ক বি. সুরেশ গৌড়া। মেয়ের আচরণের জন্য তিনি প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন। তবে তাঁর দাবি, ঘটনার আগে ঐশ্বর্যাকে ওই পুলিশ আধিকারিক অপমান করেছিলেন। মেয়েকে প্রথমে চড় মারতে তিনি নিজে দেখেননি বলেও জানিয়েছেন বিধায়ক। একই সঙ্গে তাঁর বক্তব্য, আইন মেনেই ঘটনার তদন্ত হওয়া উচিত। ঈশ্বরের দরবারে কোনও ‘ভিআইপি কালচার’ থাকা উচিত নয়।

আরও পড়ুন

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের