নিজস্ব প্রতিনিধি , গুজরাত - প্রেমিকাকে দামি উপহার দেওয়ার জন্য নিজের বাড়ি থেকেই ৫০ লাখ টাকা চুরি করলেন এক যুবক। চুরি করা টাকা নিয়ে প্রেমিকার সঙ্গে আহমেদাবাদ পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়লেন অভিযুক্ত যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম যশ ধানুকা অগ্রবাল। গত ১১ অগস্ট তার বাব মা কয়েক দিনের জন্য বাইরে ছিলেন। বাড়ি ফিরে তারা দেখতে পান, আলমারির লকার ভাঙা আর সেখান থেকে নগদ টাকাসহ গয়না মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার সম্পত্তি নেয়। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিল। চুরির সঙ্গে বাড়ির পরিচিত কেউ জড়িত থাকতে পারে। এরই মধ্যে যশেরও খোঁজ না মেলায় সন্দেহ আরও জটিল হয়। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায়, তিনি তখন গুজরাতের অহমদাবাদে রয়েছেন। পুলিশের একটি দল যশের বাবাকে সঙ্গে নিয়ে অহমদাবাদে পৌঁছায়। সেখান থেকেই প্রেমিকা পূবালি দত্তের সঙ্গে যশকে গ্রেফতার করা হয়। ২জনে একটি হোটেলে ছিলেন আর সেখানে পার্টিও করেন।
জেরায় যশ পুলিশকে জানান, জিতু সোমানি আর হোরিত প্রসাদের সঙ্গে মিলে চুরির ছক কষেছিলেন তিনি। তার দাবি, কী ভাবে লকার থেকে টাকা বের করতে হবে, সে বিষয়েও তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। এফআইআরে ওই দুই ব্যক্তির নাম রয়েছে। তারা বর্তমানে পলাতক। চুরি করা টাকার মধ্যে প্রায় ৫ লক্ষ টাকা প্রেমিকার পিছনে খরচ করেছেন যশ। তার মধ্যে দেড় লক্ষ টাকা দিয়ে প্রেমিকাকে একটি আইফোন উপহার করেছে ।এছাড়া হোটেল, রিসর্ট আর পার্টিতে খরচ হয়েছে বেশ কিছু টাকা।
এই ঘটনায় পূবালিকে অভিযুক্ত করা হয়নি। তবে ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পরিবারের দাবি, ব্যবসার জন্যই বাড়িতে ওই বিপুল অঙ্কের টাকা রাখা ছিল। যশ জানতেন সেগুলি কোথায় রয়েছে। চুরি হওয়া বাকি টাকা আর গয়নার একটি বড় অংশ পলাতক দুই অভিযুক্তের কাছে থাকতে পারে। ধৃত যশকে জেরা করে সেই সম্পত্তির হদিস পাওয়ার চেষ্টা চলছে।
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের