নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল ১৫ জন সদ্যোজাতের। গাইনি ওয়ার্ডের নার্সারিতে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু হয় তাদের। উদ্ধারকারীরা ১ টি মাত্র শিশুকে জীবিত উদ্ধার করতে পেরেছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল সহ পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে হাসপাতাল চত্বরে।
পুলিশ সূত্রে জানা গেছে , বুধবার সকালে আচমকাই আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় PIMS হাসপাতালের MCH ওয়ার্ডের নার্সারি। আগুন লাগার সময় সেখানে সদ্যোজাত ১৬ জন শিশু ছিল বলে জানা গেছে হাসপাতাল কতৃপক্ষের তরফে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় বিপদে পড়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬ টি গাড়ি। পাশাপাশি ৪ টি অ্যাম্বুল্যান্সও ঘটনাস্থলে পৌঁছে যায়। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। কিন্তু আগুনের তীব্রতার কারণে অধিকাংশ শিশুকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নার্সারিতে থাকা ১৬ জনের মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে ১৫ সদ্যোজাতের।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, নার্সারির ভিতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পরে বেশ কিছুক্ষণ ধরে ‘কুলিং অপারেশন’ চালানো হয়, যাতে ফের আগুন ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা না থাকে।
ঘটনার পর হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে এত দ্রুত আগুন ছড়াল এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ঘটনায় হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের