নিজস্ব প্রতিনিধি , ইম্ফল - ফের হিংসার আগুনে রক্তাক্ত মণিপুর। গুলিতে নিহত হলেন নাগা সম্প্রদায়ের ৫ জন। মৃতদের মধ্যে স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষকও রয়েছেন। এই ঘটনার পর রাজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ।
বৃহস্পতিবার কাংপোকপি জেলায় আচমকাই ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, এলাকায় ঢুকেই তাঁরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। হামলায় একই দিনে ৫ জনের মৃত্যু হয়। নিহতেরা সকলেই নাগা সম্প্রদায়ের বলে জানা গেছে। তাঁদের মধ্যে ছিলেন স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষকও। এই হামলার পিছনে কুকি গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এখনও পর্যন্ত মণিপুর পুলিশ হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেনি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
হত্যাকাণ্ডের পরই বৈঠকে বসে মণিপুর সরকার। মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিংয়ের উপস্থিতিতে রাজ্যের মন্ত্রী, আমলা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ আধিকারিকদের নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্ধারিত শিবিরের বাইরে শান্তি আলোচনার সঙ্গে যুক্ত কোনও সংগঠনের সদস্যকে অস্ত্র হাতে ঘোরাফেরা করতে দেখা গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের বিবৃতিতে সাধারণ নাগরিকদের এ ভাবে নির্মম ভাবে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীও ঘটনার কড়া সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকেই কুকি-মেতেই সংঘর্ষকে কেন্দ্র করে অশান্ত মণিপুর। দফায় দফায় হিংসার ঘটনায় ইতিমধ্যেই কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। নিরাপত্তাবাহিনীর উপরও একাধিক হামলা হয়েছে। গত মাসে বিদ্রোহীদের আক্রমণে অসম রাইফেলসের দুই জওয়ান প্রাণ হারান। কাংপোকপি, সেনাপতি-সহ একাধিক জেলায় বারবার সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজ্যে শান্তি ফেরাতে সরকার এবং বিভিন্ন নাগরিক সংগঠনের তরফে উদ্যোগ চলছে। এর মধ্যেই কুকি গোষ্ঠীর বিরুদ্ধে ফের তৎপরতার অভিযোগ উঠেছে। অভিযোগ, 'সাসপেনশন অফ অপারেশনস' চুক্তিতে থাকা প্রায় ২ ডজন বিদ্রোহী সংগঠন তাদের সমর্থন করছে।
কয়েকদিন আগেও নতুন করে অশান্তির খবর পাওয়া গিয়েছিল মণিপুরে। দুই গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন এক সিআরপিএফ জওয়ান। পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পরপর হিংসাত্মক ঘটনায় আতঙ্ক ছড়ায়। তার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবারের গুলিচালনার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। নতুন করে হিংসা যাতে ছড়িয়ে না পড়ে, সে দিকে নজর রাখছে প্রশাসন।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের