নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ - ভোরের রাস্তায় লোহার রড বোঝাই লরির পিছনে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। লরি থেকে বেরিয়ে থাকা রড ঢুকে যায় বাসের ভিতরে। তাতে মৃত্যু হয়েছে ৬ যাত্রীর। আহত আরও কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানায়।
সময় তখন বুধবার ভোর প্রায় ৪টে। জায়গাটি তেলঙ্গানার সূর্যপেট জেলা। হায়দ্রাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে যাচ্ছিল বাসটি। গন্তব্য ছিল বিজয়ওয়াড়া। ভোর হওয়ায় অধিকাংশ যাত্রী তখন ঘুমোচ্ছিলেন। আচমকাই সামনে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে বাসটি। লরিতে বোঝাই ছিল লোহার রড। সেগুলির কয়েকটি লরির পিছন থেকে বেরিয়ে ছিল। জোরালো ধাক্কায় রডগুলি বাসের সামনের অংশ ভেদ করে ভিতরে ঢুকে যায়।
বাসের সামনের দিকে বসেছিলেন কয়েকজন যাত্রী। তাঁদের শরীর ভেদ করে বেরিয়ে যায় লোহার রড। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। মৃতদের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন। দুর্ঘটনার সময় বাসে মোট ৪২ জন যাত্রী ছিলেন। বহু মানুষ গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে সংঘর্ষ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও একটি তথ্য। লরিটি আগে ডিভাইডারে ধাক্কা মেরেছিল। এরপর সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।
লরিটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকলেও চালক কেন বুঝতে পারলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাসটি দ্রুত গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চালকের চোখ লেগে গিয়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিবারগুলির পাশেও থাকার বার্তা দিয়েছে প্রশাসন।
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের