নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - নেপাল-তিব্বত সীমান্তে প্রকৃতির ভয়াবহ তাণ্ডব। বুধবার সকালে ভূমিকম্পের পর তুষারধস, আর তার কয়েক মিনিটের মধ্যেই ভোটেকোশী নদীতে নেমে এল ভয়ঙ্কর হড়পা বান। মুহূর্তের মধ্যে ভেসে গেল ঘরবাড়ি, সেতু, রাস্তা—নিশ্চিহ্ন হয়ে গেল সীমান্তের জনপদ রাসুয়াগাঢ়ি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নেপাল সরকারের হিসাব, উদ্ধার হয়েছে ১৬২টি দেহ। নিখোঁজ অন্তত ৭৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
নেপালি বিদেশমন্ত্রী শিশির খানালের দাবি, বুধবার সকাল ৮টা ৩৭ মিনিট নাগাদ তিব্বত সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়। তার পরেই তুষারধস এবং কয়েক মিনিটের মধ্যে ভোটেকোশী নদী দিয়ে নেমে আসে প্রবল জলস্রোত। ক্ষীণতোয়া নদী মুহূর্তে পরিণত হয় ভয়ঙ্কর স্রোতস্বিনীতে। তার তাণ্ডবে নদীর দুপাশের বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বত সীমান্তের নেপালি শহর রাসুয়াগাঢ়ি। প্রায় ৫০ হাজার মানুষের বসতি এই জনপদ এখন কার্যত নিশ্চিহ্ন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে , মুহূর্তের মধ্যে জলের তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি, সেতু, যানবাহন এবং সভ্যতার একের পর এক চিহ্ন। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর হাহাকার।
এই বিপর্যয়ের জেরে উদ্বেগ আরও বেড়েছে ভারতীয় পর্যটক ও কৈলাস-মানস সরোবর যাত্রীদের নিয়ে। কলকাতার ৩২ জনের একটি দলের কোনও সন্ধান এখনও পাওয়া যায়নি। তামিলনাডুর ৩৭ জন পর্যটকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছে নেপাল সরকার। নেপালি সেনা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে চলছে মরিয়া চেষ্টা। তবে দুর্গম পাহাড়ি এলাকা, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা এবং নতুন করে ভূমিধসের আশঙ্কা উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের