নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিংড়িহাটা মেট্রো সংযুক্তিকরণের কাজের জন্য অবশেষে মিলেছে ছাড়পত্র। আর সেই কাজ শুরু হতেই আগামী কয়েকদিন বড়সড় যান নিয়ন্ত্রণের মুখে পড়তে চলেছে ইএম বাইপাস ও সংলগ্ন এলাকা। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে মোট ৬০ ঘণ্টা করে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ের কাজ শুরু হবে আগামী ১৫ মে, শুক্রবার রাত ৮টা থেকে। ওই সময় থেকে উত্তরমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ জারি হবে এবং উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম দিক বন্ধ রাখা হবে। এই পরিস্থিতি চলবে টানা ৬০ ঘণ্টা। রাস্তা ফের স্বাভাবিক হবে ১৮ মে সকাল ৮টায়।
এরপর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ২২ মে রাত ৮টা থেকে। সেই সময় দক্ষিণমুখী যান চলাচল বন্ধ থাকবে এবং বাইপাসের পূর্ব দিক নিয়ন্ত্রিত করা হবে। এই পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা ২৫ মে সকাল ৮টায়। পুলিশ কমিশনার অজয় নন্দার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকল্প রুট ব্যবহার করেই যানবাহন চলাচল করবে।
সল্টলেক ও বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একইভাবে নিউটাউন বা সল্টলেক দিক থেকে বাইপাসমুখী গাড়িগুলিকেও নির্দিষ্ট বিকল্প পথ ব্যবহার করতে হবে। দ্বিতীয় পর্যায়ে দক্ষিণমুখী যানবাহনকে চিংড়িহাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে।
এছাড়াও উত্তরমুখী গাড়িগুলিকে মেট্রোপলিটান ক্রসিং থেকে ইউ-টার্ন করার অনুমতি দেওয়া হবে। ভারী পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাডকো মোড় ও কাঁকুরগাছি ক্রসিং থেকে দক্ষিণমুখী ট্রাক বা পণ্যবাহী গাড়িকে চিংড়িহাটা অভিমুখে যেতে দেওয়া হবে না।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের