69b91e7f07b28_Gallery_1773739570666
মার্চ ১৭, ২০২৬ রাত ০৮:৩৬ IST

সুরক্ষা বিধি শিকেয় তুলে পাথর উত্তোলন! মুরারইয়ে খাদান ধসে মৃত ২, আহত একাধিক, তুঙ্গে রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভর দুপুরে পাথর খাদানে কাজ করতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের, জখম একাধিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুরারই এলাকায়। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে গোপালপুর এলাকায় একটি বড় পাথর খাদানে উত্তোলনের কাজ চলছিল। অন্যান্য দিনের মতো সোমবার দুপুরেও শ্রমিকরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই খাদানের একটি বিশাল অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় নিচে কাজ করা কয়েকজন ব্যক্তি মুহূর্তের মধ্যে কয়েক ফুট পাথরের স্তূপের তলায় আটকে পড়েন।

সহকর্মীরা চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার অভিযান শুরু করেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর ধ্বংসস্তূপ সরিয়ে ৬-৭ জনকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ-প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছোন।

প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মী মোতায়েন করা হয়েছে। আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কায় চালু রাখা হয় উদ্ধার প্রক্রিয়া। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বহু খাদানেই সুরক্ষা বিধি উপেক্ষা করে কাজ চালানো হয়। এমনকি পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এই খাদানটি এক তৃণমূল নেতার। যদিও এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনও তথ্য মেলেনি।

প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, 'আমরা অন্য জায়গায় কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ফিরে দেখি এমন পরিস্থিতি। কিছু বোঝার আগেই মুহূর্তের মধ্যে সব বদলে যায়। কতজন চাপা পড়েছে, সেটাও বুঝতে পারিনি। প্রচুর পাথর ও মাটি জমে যাওয়ায় বের করতেও সময় লেগেছে। আমরা বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু সরাতে দেরি হয়ে যায়। এখন আমাদেরও কাজ করতে ভয় লাগছে'।

আরও পড়ুন

'বাজারে কোনও পণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি করা যাবে না'! মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁচরাপাড়ার দোকানে দোকানে পুলিশি নজরদারি
আগস্ট ২৫, ২০২৬

বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ

 

জন্মের আগেই ড্রেনে ঠাঁই ! ব্যারাকপুরে উদ্ধার পাঁচ মাসের শিশুর ভ্রূণ
আগস্ট ২৫, ২০২৬

তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে

অন্নপূর্ণা ভান্ডারে নাম নেই যোগ্যদের! সুবিধা পেতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ মহিলা সমিতির
আগস্ট ২৫, ২০২৬

যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল

এবার ডিম থেরাপি শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে, তাঁর সঙ্গীকে কান ধরে ওঠবোস! উত্তপ্ত বসিরহাট
আগস্ট ২৫, ২০২৬

বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ

বই-খাতা ছেড়ে এবার ‘স্মার্ট’ ক্লাস! জগদ্দলের স্কুলে আধুনিক শিক্ষার বড় উদ্যোগ বিধায়কের
আগস্ট ২৫, ২০২৬

স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস

অনুমতি নেই, তবু শৌচাগারে টাকা আদায়! বর্ধমান মেডিকেলে কার ‘দখলে’ টয়লেট, উঠছে প্রশ্ন
আগস্ট ২৫, ২০২৬

শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন

চিনির দাম বাড়ছে কেন ? শ্যামনগরের বাজারে দোকানে দোকানে হানা , আধিকারিকের বার্তা , নজরে রাখছি
আগস্ট ২৫, ২০২৬

দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের

বিষ্ণুপুরে জলের বোতলেই অ্যাসিডের ভয়! ডাকাতির ছক ভেস্তে চম্পট, পিছু নিতেই চিকিৎসকের ছেলেকে লক্ষ্য করে গুলি
আগস্ট ২৫, ২০২৬

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগ কোথায়! ফের শীর্ষ আদালতে যোগ্যরা
আগস্ট ২৫, ২০২৬

চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন

ভারতীয় হয়েও ‘পরাধীন’! কাঁটাতারের ওপারে ২১ বছর ধরে বন্দি ২৪ পরিবার
আগস্ট ২৫, ২০২৬

কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’

হেলমেট ছাড়া মদের দোকানে ঢুকলেই ‘নো মদ’! পশ্চিম বর্ধমানে প্রশাসনের কড়া ফতোয়া
আগস্ট ২৫, ২০২৬

দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

‘কাটমানি নেবে কে, রাস্তা বানাবে কে?’ কাজ ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ‘রাস্তার লড়াই’, গ্রামবাসীর তাড়ায় এলাকা ছাড়ল দুই পক্ষ
আগস্ট ২৫, ২০২৬

রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ

হারানো ফোন ফিরে পেয়ে চোখে জল, ৩০টি মোবাইল উদ্ধার করলেন শামসেরগঞ্জ পুলিশ!
আগস্ট ২৫, ২০২৬

দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের