নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলবদল ঘিরে এবার উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব এক ভোটার। তাঁকে চিঠি লিখে নিজের ভোট ফিরিয়ে দেওয়ার আবেদন জানান তিনি। তৃণমূলের প্রতীকে ভোট দিয়ে জয়ী করার পর দল বদলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিষয়টি ঘিরে উত্তর কলকাতায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
মধ্য কলকাতার বৌবাজার এলাকার বাসিন্দা হেমন্ত দে। তিনি নিজেকে প্রবীণ নাগরিক হিসাবেও উল্লেখ করেছেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে সুদীপকে চিঠি লেখেন তিনি। চিঠিটি সমাজমাধ্যমে প্রকাশ করেন তৃণমূলের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজের ভোটাধিকার নিয়েই প্রশ্ন তুলেছেন ওই নাগরিক।
হেমন্তের বক্তব্য, লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছিলেন। সেই ভোটেই জয়ী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতি বদলে যায়। সুদীপ অন্য রাজনৈতিক শিবিরে যোগ দেন। ফলে ভোটারদের দেওয়া রায়ের গুরুত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। চিঠিতে হেমন্ত লিখেছেন, রাজনৈতিক পালাবদলের পর অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। বিধানসভায় এক দল ক্ষমতায় এলেও সাংসদ চলে গিয়েছেন অন্য দলে। যাঁরা তৃণমূল প্রার্থীকে সমর্থন করেছিলেন, তাঁদের সিদ্ধান্তের প্রতিফলন ছিল সেই ভোটে। পরে সেই নির্বাচিত প্রতিনিধির শিবির বদলানোতেই তাঁর ক্ষোভ।
সুদীপের রাজনৈতিক পথচলাতেও এসেছে বড় পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন তিনি। উত্তর কলকাতা থেকে একাধিকবার তৃণমূলের সাংসদ হয়েছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে তৃণমূলের ২০ জন সাংসদ বিদ্রোহী হন। তাঁদের তালিকাতেও সুদীপের নাম ছিল। বর্তমানে তাঁর স্ত্রী তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। অন্যদিকে সুদীপ এনসিপিআই-তে যোগ দিয়েছেন। কখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। পরে নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতেও দেখা যায় তাঁকে।
এই দলবদল নিয়েই এবার সরাসরি প্রশ্ন তুলেছেন হেমন্ত। তাঁর বক্তব্য, ভোটারদের অনুমতি ছাড়া কোনও জনপ্রতিনিধি দলীয় আনুগত্য বদলাতে পারেন কি না। বিষয়টিকে তিনি শুধু আইনি প্রশ্ন হিসেবে দেখছেন না। তাঁর মতে, এর সঙ্গে নৈতিকতার বিষয়ও জড়িয়ে রয়েছে।চিঠিতে তিনি প্রশ্ন করেছেন, ভোটারদের সমর্থনে জয়ী হওয়ার পর সম্মতি ছাড়াই দল বদলানো যায় কী ভাবে। তাঁর মতে, সম্মতি বলতে ফের ভোটের মাধ্যমে জনমত নেওয়াই বোঝায়।
তাঁর বক্তব্য, নাগরিকদের পছন্দ ও সচেতন সিদ্ধান্তের গুরুত্ব রয়েছে। সেই ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনও প্রতিনিধির থাকা উচিত নয়। এর পরেই সুদীপের কাছে সরাসরি আবেদন রেখেছেন হেমন্ত। তাঁর কথায়, ভোটারদের দেওয়া সমর্থন যদি অন্য রাজনৈতিক অবস্থানের জন্য ব্যবহার করা হয়, তাহলে সেই ভোট ফিরিয়ে দেওয়া উচিত। এই বক্তব্য ঘিরেই এখন রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।
এর আগে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় সুদীপ-বিরোধী পোস্টার পড়েছিল। সেই পোস্টারে সাংসদকে 'চোর-বেইমান' বলে কটাক্ষ করা হয়েছিল। পোস্টার ঘিরে যথেষ্ট বিতর্কও তৈরি হয়। সেই আবহেই এবার এক ভোটারের চিঠি নতুন মাত্রা যোগ করল। চিঠির বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষত দলবদল ও ভোটারদের মতামতের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের