নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ১ লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে তা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জঙ্গিপুরের ট্রাফিক ওয়ার্ডেন সাবির শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশংসার ঝড় উঠেছে এলাকাজুড়ে। পুলিশের এমন মানবিক কাজ আবারও প্রমাণ করে সততা ও কর্তব্যবোধ এখনও বেঁচে আছে।
পুলিশ সূত্রে জানা গেছে , কাপড় ব্যবসায়ী মহম্মদ ইব্রাহিম শেখ তার মহাজনকে টাকা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ১ লক্ষ টাকা একটি কালো ক্যারিব্যাগ করে নিয়ে যাচ্ছিল। অসাবধানতাবশত তার পকেট থেকে সেই ক্যারিব্যাগটি পড়ে যায়। সেই সময় ব্রিজের ওপর দিয়ে ডিউটি করতে যাচ্ছিল এক ট্রাফিক ওয়ার্ডেন। সন্দেহবশত তিনি ব্রিজের মাঝে পড়ে থাকা কালো ক্যারিবাগটি তুলে খুলে দেখে ব্যাগের ভিতর ৫০০ টাকার নোটে ভর্তি। তৎক্ষণাৎ তিনি জঙিপুর ট্রাফিক পুলিশ অফিসারকে জানায় ঘটনাটি। ডিউটিতে থাকা অফিসার কে নির্দেশ দেওয়া হয় প্রকৃত মালিককে খুঁজে বার করার জন্য।
এই ঘটনা প্রসঙ্গে মহম্মদ ইব্রাহিম শেখ কাপড় ব্যবসায়ী জানান, আমি মহাজনকে দেওয়ার জন্য টাকা নিয়ে যাচ্ছিলাম। টাকাটা হঠাৎ হারিয়ে যাওয়ার পর খুব আতঙ্কে ছিলাম কীভাবে মহাজনকে টাকা দেবো সেটাই ভাবছিলাম। টাকা ফেরত পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানাই। তারা তাদের কাজ সততার সাথে করছে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের