নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাতৃভাষা দিবসেই লাল শিবিরে বড় ধাক্কা। আমতলায় অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন সিপিএমের তরুণ নেতা প্রতীক-উর রহমান। আর এরপরেই দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর প্রতীকের এই দলবদল বঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
গত কয়েক দিন ধরেই প্রতীক-উরের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়ার পর থেকেই ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায় তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। শনিবার সেই জল্পনাই কার্যত বাস্তবায়িত হয়। আমতলায় তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন প্রতীক-উর।
এদিকে, একই সময় সিপিএমের পার্টি অফিস থেকে ঘোষণা করা হয়, ' শত্রুপক্ষে যোগদানের অপরাধে এবং দল বিরোধী কার্যকলাপের জন্য প্রতীককে দল থেকে বহিষ্কার করা হল।' ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বামফ্রন্ট সমর্থিত প্রার্থী হিসেবে লড়েছিলেন প্রতীক-উর। সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীই এখন সহযোদ্ধায় পরিণত হল।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের