নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ ঘিরে বিতর্ক ছড়াল ক্যানিংয়ে। বাসিন্দাদের অভিযোগ, সরকারি জমি দখল করে চলছে মাছ চাষ ও দোকানপাট। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় একটি ক্লাব। তাদের দাবি, মাছ চাষের আয়ের টাকা সমাজসেবার কাজেই খরচ করা হয়। যদিও বাসিন্দাদের অভিযোগ এবং ক্লাবের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁসরা অঞ্চলের গৌড়দহ এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি খালের অংশ দখল করে মাছ চাষ করছেন। পাশাপাশি দোকানপাটও চালানো হচ্ছে। ওই দোকানগুলি লক্ষ লক্ষ টাকায় হাতবদলও হচ্ছে। প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হয়। অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় ক্লাব। তাদের দাবি, ব্যক্তিগত লাভের জন্য নয়, সামাজিক কাজের উদ্দেশ্যেই খালের একটি অংশ ব্যবহার করা হচ্ছে। প্রায় দেড় কিলোমিটার খালের মধ্যে মাত্র ৩০০ মিটার অংশে মাছ চাষ করা হচ্ছে। এতে চাষের জলের কোনও সমস্যা হচ্ছে না। মাছ চাষ থেকে পাওয়া অর্থ অসুস্থদের চিকিৎসা, মৃতের সৎকার এবং অন্যান্য সামাজিক কাজে ব্যয় করা হয়। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যবস্থার ফলে যদি কারও অসুবিধা হয়ে থাকে, তাহলে তারা সেই জায়গা ছেড়ে দিতে প্রস্তুত।
ঘটনা প্রসঙ্গে গ্রামের মহিলাদের বক্তব্য,' আমাদের এলাকায় একটি সরকারি খাল রয়েছে যা মূলত সর্বসাধারণের ব্যবহারের জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে গ্রামেরই কিছু ছেলে তাদের রাজনৈতিক দল তথা তৃণমূল কংগ্রেসের ক্ষমতার প্রভাব খাটিয়ে এই সরকারি খালটি সম্পূর্ণভাবে দখল করে রেখেছে। সেখানে মাছ চাষ করে নিজেরা ব্যক্তিগত সুবিধা নিচ্ছে। এর ফলে সাধারণ গ্রামবাসীরা না পারছেন নিজেদের মতো মাছ ধরতে, না পারছেন সেই খালের জল কোনো দরকারে ব্যবহার করতে। যা আমাদের দৈনন্দিন জীবনে চরম অসুবিধার সৃষ্টি করছে। খালের কাছাকাছি গেলে আমাদের নানা রকম কটূক্তি ও উল্টোপাল্টা কথার সম্মুখীন হতে হয়। মাছ ধরার ক্ষেত্রেও এক প্রকার ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়'।
বিজেপি কর্মী সুব্রত মন্ডল বলেন,'যারা সৎ পথে চলতে চায়, তাদের সঙ্গ কম থাকে। অন্যদিকে মস্তান বা বিরোধী বাহিনীর কাছে প্রচুর টাকা ও অর্থ থাকার কারণে তাদের দলের লোকবল বেশি হয়। তারা টাকার জোরে দিনের আলোতেও অপরাধ ঘটাতে পারে। যার ফলে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যাতে তৃণমূল স্তরে বিষয়টি খতিয়ে দেখে এই সমস্ত বদমাশ ও অপরাধী প্রকৃতির লোকেদের শাস্তির ব্যবস্থা করা হয়'।
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের