নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী জেহাদি প্রচার চালানোর অভিযোগে নোদাখালি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল STF। ধৃতের নাম শেখ সফিক। বিড়লাপুর জুটমিলের কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
STF সূত্রে জানা গেছে, নোদাখালি থানার অন্তর্গত বিড়লাপুর এলাকায় অভিযান চালায় বেঙ্গল STF। গতকাল দুপুর আনুমানিক ১টা ৩০ নাগাদ বিড়লাপুর জুটমিলের কোয়ার্টারের ১৬৯ নম্বর ঘরে হানা দেন STF আধিকারিকরা। সেখান থেকেই শেখ সফিককে গ্রেফতার করা হয়।
গত প্রায় ১০ বছর ধরে স্ত্রী সহ ২ কন্যাকে নিয়ে ওই কোয়ার্টারে বসবাস করছিলেন সফিক। প্রায় দুবছর ধরে তিনি বিড়লাপুর জুটমিলে কাজ করছিলেন বলে স্থানীয়দের দাবি।
সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী জেহাদি প্রচার চালানোর সঙ্গে যুক্ত ছিলেন ধৃত ব্যক্তি। তবে ঠিক কী ধরনের পোস্ট বা অনলাইন কার্যকলাপের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, ধৃতের সঙ্গে অন্য কোনও সংগঠনের যোগ রয়েছে কিনা , সবদিক খতিয়ে দেখছে বেঙ্গল STF।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের