নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তাঁর নির্দেশে আটকে দেওয়া হয়েছে আবাস যোজনার ঘরের টাকা। এই নিয়ে ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির অভিযোগ, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার নির্দেশে পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের আবাস যোজনার ঘরের টাকা আটকে দেওয়া হয়েছে। মোট ৪৯৬ জন উপভোক্তার ঘরের টাকা আটকে রাখা হয়েছে। CMRO দফতরে জমা থাকা প্রায় ১৩০০ জন মানুষের ঘর সার্ভের প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে।
জমি কমিটির তরফ থেকে হুঁশিয়ারি, অবিলম্বে যদি ঘরের টাকা ছাড়া না হয় এবং সার্ভে প্রক্রিয়া শুরু না করা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। অভিযোগের ভিত্তিতে ভাঙড় ২ বিডিও অফিসে ডেপুটেশন জমা দেন জমি কমিটির নির্বাচিত পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের