নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - রাখি মানেই ছিল শ্যামের কাছে দিদি সোমার সঙ্গে আনন্দের দিন। কিন্তু এবার সেই রাখির দিনেই দিদির শ্রাদ্ধ। সোমাকে হারিয়ে ভেঙে পড়েছে গোটা পরিবার। দিদির ছবির সামনে নিয়ে অসহায় ভাই শ্যামের আর্তনাদ, 'আমায় রাখি পরাবে কে?'
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে পাঁশকুড়া লোকালের ধাক্কায় মৃত্যু হয় ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সোমা জানা (১৪)-র। দিদিকে হারিয়ে একেবারে একা হয়ে গিয়েছে তৃতীয় শ্রেণির পড়ুয়া শ্যামকুমার। ঘরের এক কোণে পড়ে রয়েছে তার লাটাই-ঘুড়ি, উঠোনে পড়ে গুলতি। পাশে দাঁড়িয়ে দিদির সাইকেল। সব আছে, শুধু নেই সোমা।
অভাবের সংসারে সোমাই ছিল পরিবারের বড় ভরসা। পড়াশোনার পাশাপাশি বাবা-মাকে কাজে সাহায্য করা, বাড়ির কাজ, ছোট ভাইয়ের দেখভাল—সবই করত সে।
শুক্রবার রাখির দিনেই ছিল সোমার শ্রাদ্ধ। বাড়ির বারান্দায় রজনীগন্ধার মালায় সাজানো দিদির ছবির সামনে বসে ছিল শ্যাম। চোখের জল মুছতে মুছতে বলল, 'এ বারের রাখি নিয়ে দিদির অনেক প্ল্যান ছিল। আমাকে রাখি পরানোর পরে খাওয়ানোরও কথা ছিল। এই প্রথম দিদি কথা রাখল না। ছোড়দি নেই, আমাকে রাখি পড়াবে কে?…'
মেয়েকে হারিয়ে ক্ষোভে ভেঙে পড়েছেন মা সরস্বতী। তার অভিযোগ, 'একটা উড়ালপুল থাকলে বা স্কুলে যাওয়ার রাস্তাটা ভালো হলে আমার মেয়েটাকে এ ভাবে চলে যেতে হত না।'
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের