নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রথাগত শিক্ষার আঙিনায় পা রাখার আগেই বিশ্বমঞ্চে নিজের মেধার স্বাক্ষর রাখল একরত্তি শিশু। আন্তর্জাতিক স্তরের মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এই কৃতিত্ব আজ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। ঘরের মেয়ের এমন সাফল্যে গর্বিত গোটা শহর।
স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুর পৌরসভার বাসিন্দা দেবালিকা (৩) এখনও বিদ্যালয়ের গণ্ডিতে প্রবেশ করেনি। কিন্তু এই বয়সেই সে আন্তর্জাতিক স্তরের 'ইংলিশ আইকিউ টেস্ট'-এ লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে ৪০৮৮তম স্থান অর্জন করে সকলকে চমকে দিয়েছে।

কেবল আইকিউ টেস্ট নয়, ইংরেজি ভাষায় সাবলীল বক্তব্য রেখে 'ইংলিশ পাবলিক স্পিকার' হিসেবেও সে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে। এলাকাবাসীর মতে, তার এই সাফল্য এক বিস্ময়কর উপাখ্যান। আধুনিক প্রযুক্তির যুগে যেখানে ছোটদের মোবাইল আসক্তি নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে দেবালিকা সেই মাধ্যমকেই ব্যবহার করে বিদেশের মাটিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে।
তার মেধার প্রতিটি প্রকাশ যেন জানান দিচ্ছে - বয়স কোনোভাবেই প্রতিভার অন্তরায় হতে পারে না। বর্তমানে এলাকার প্রায় প্রতিটি ঘরেই আলোচনার কেন্দ্রে রয়েছে এই কন্যার অর্জন। দেবালিকার অসাধারণ কৃতিত্বে আবেগে ভেসে উঠেছে পরিবার। পিতা সুদেব শীল ও মাতা তমালিকা মজুমদার বর্তমানে মেয়ের ভবিষ্যৎ গড়ে তুলতে আরও মনোযোগী।
এ প্রসঙ্গে খুদের ঠাকুমা কান্নাজড়িত গলায় জানান, 'এই জল দুঃখের নয়, আনন্দের। ভেতরের খুশি ভাষায় প্রকাশ করা যাবে না। ছোটবেলা থেকেই ওর শেখার আগ্রহ একটু আলাদা। খুব সহজেই মনে রাখতে পারে। ভগবান ওকে আশীর্বাদ করুক। জীবনে অনেক দূর এগিয়ে যাক। ভালো মানুষ হোক'।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের