নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - স্কুলের ঘরের ভিতর থেকে কন্ডোম,মদের বোতল উদ্ধারের অভিযোগ। ছাত্রীদের ধর্ষণের হুমকি, স্কুলের ছাত্রদের হুমকি, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে না এসেও হাজিরা খাতায় সই করেন। এমন একাধিক অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সন্দেশখালির সরবেড়িয়া হাই স্কুলে।
বৃহস্পতিবার স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের একাংশ বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজের ইচ্ছেমতো স্কুল পরিচালনা করছেন। ছাত্রছাত্রীদের, শিক্ষক-শিক্ষিকাদের সমস্যা থেকে শুরু করে মিড ডে মিল নিয়েও একাধিক অভিযোগ জানানো হলেও তিনি গুরুত্ব দেন না বলে দাবি বিক্ষোভকারীদের। অভিযোগ, প্রধান শিক্ষককে সমস্যার কথা জানাতে গেলে উল্টে ধমক দেওয়া হয়। স্কুলের একটি ঘরের ভিতর থেকে কন্ডোম, মদের বোতল পাওয়ার অভিযোগকে ঘিরে আরও ক্ষোভ ছড়ায়। পাশাপাশি ছাত্রীদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন বিক্ষোভকারীদের একাংশ।অভিযোগগুলির প্রতিবাদে এদিন স্কুল চত্বরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের একাংশ।
স্কুলের শিক্ষিকা তপতি কর্মকারের দাবি, 'হেডমাস্টার মশাই এই স্কুলটাকে নিজস্ব প্রপার্টি মনে করেন। যখন খুশি স্কুলে আসেন। স্কুলের বাথরুমের অবস্থাও খারাপ। স্কুলে না এসেও খাতায় সই করেন। বিদ্যালয়ের পরিবেশ একেবারে যাচ্ছেতাই করে রেখেছে। স্কুলের দোতলায় নিষিদ্ধ জিনিস পাওয়া যাচ্ছে। কেউ কিছু বলতে গেলে উনি রুম থেকে বের করে দেন।'
স্কুল ছাত্রী অভিভাবক দীপঙ্কর হালদার জানান, ' আমার ভাগনি এই স্কুলে পড়ত। ও প্রত্যেক বছর প্রথম হয়। এবার ইচ্ছা করে নিজের মেয়েকে প্রথম করে আমার ভাগ্নিকে দ্বিতীয় করেন। আমার ভাগনির নম্বর অনেক বেশি ছিল তাও। আমি এখন থেকে টিসি নিয়ে অন্য জায়গায় ভর্তি করে দিই। উনি একবার বলেননি একজন ভালো ছাত্রী কেনো স্কুল ছাড়বে। অন্য শিক্ষকেরা দুঃখ প্রকাশ করেছিল।'
স্থানীয় বিজেপি কর্মী আলোকনাথ মন্ডল এই প্রসঙ্গে জানান, ' অভিযোগ অনেক দিন ধরে আসছিল। এখানে স্বাধীনতা দিবসের পতাকা তোলা হয় না। সরস্বতী পুজো হয় না। মেয়েদের বাথরুমের অবস্থা খারাপ। মিড-ডে মিলে অনেক কারচুপি হচ্ছে। নিজের বিলাসবহুল কক্ষ তৈরি করে রেখেছে। ওনার নিজস্ব ব্যবসা আছে। উনি ম্যারেজ রেজিস্ট্রার (কাজি)।'
পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন
প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ
চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা
চলন্ত এসি কোচ থেকে কীভাবে রেললাইনে পৌঁছালো ছোট্ট শিশুটি
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস
জাতীয়-রাজ্য সড়ক থেকে টোটো সরাতে তৎপর প্রশাসন, নিয়ম ভাঙলেই আইনি পদক্ষেপ
বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়
দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে দমকল, এক লেন বন্ধ রেখে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ
ডেঙ্গি মোকাবিলায় সাফল্য, জেলার যোদ্ধাদের সংবর্ধনা
গঙ্গার ঘাটে পুলিশের অভিযানে ধরা পড়ল পাচারের ছক
শিক্ষকদের ন্যায্য দাবি, জাতীয় চেতনা ও ভারতীয় সংস্কৃতিকে শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দেওয়ার বার্তা সম্মেলনে
আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
মাথায় আঘাতের চিহ্ন, দুই দিকে পড়ে জুতো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের